ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন নোয়াখালীতে আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় দুই শিক্ষক সাময়িক বরখাস্ত আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু পূর্ণ সক্ষমতায় রামপাল বিদ্যুৎকেন্দ্র, ২৫ দিনে উৎপাদন ৬৪ কোটি ইউনিটের বেশি ‘কুড়িগ্রাম এক্সপ্রেসে’ নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার দেওয়ানগঞ্জে পুকুরে অভিযান, ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল হাজার স্বপ্ন, হাজার হাসি, হাজার আনন্দের এক নতুন যাত্রা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি চট্টগ্রামে ১১৮ বোতল বিদেশি মদসহ আটক ১, প্রাইভেটকার জব্দ সিরাজগঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র জাতীয় পদক গ্লোবাল পিস অ্যাওয়াড লাভ ফেনীতে ২১.৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

রাস্তায় হেনস্তার শিকার ‘বিগ বস কন্নড়’ খ্যাত তারকা

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৬ ০৭:০৭:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৬ ০৭:০৭:৩০ অপরাহ্ন
রাস্তায় হেনস্তার শিকার ‘বিগ বস কন্নড়’ খ্যাত তারকা ছবি: সংগৃহীত
‘বিগ বস কন্নড়’-খ্যাত তারকা ও অভিনেত্রী দিব্যা সুরেশ বেঙ্গালুরুর একটি রাস্তায় হয়রানির শিকার হয়েছেন। গত ২৮ জুন রাতে তার সঙ্গে এ ঘটনা ঘটেছে বলে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ এক পোস্টে সেই তিক্ত অভিজ্ঞতা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। একইসঙ্গে শহরে চলাচলকারী নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগও জানিয়েছেন এ অভিনেত্রী।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রী দিব্যা সুরেশ দাবি করেছেন, তার কাজিনের সঙ্গে গাড়ির দিকে হেঁটে যাওয়ার সময় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাদের অনুসরণ করতে থাকেন। এ সময় তাদের দেখে অশ্লীল অঙ্গভঙ্গিও করেন ওই অজ্ঞাত ব্যক্তি।

এ অভিনেত্রী লিখেছেন, ‘রাত প্রায় সাড়ে ১১টার দিকে আমি আর আমার কাজিন আমাদের গাড়ির দিকে হেঁটে যাচ্ছিলাম, তখন এক লোক আমাদের পিছু নেয়া শুরু করে। পিছু নেয়ার সময় সে প্রকাশ্যে শরীর স্পর্শ করছিল। আমরা সঙ্গে সঙ্গে বিষয়টি খেয়াল করি এবং তাকে ডাকি, কিন্তু সে থামেনি। আমরা গাড়িতে না ওঠা পর্যন্ত সে তার মতো চলতে থাকল।’

এছাড়াও তিনি বলেছেন, শুধু রাতে হাঁটার কারণে কেন কোনো নারীকে হয়রানির শিকার হতে হবে। এ ব্যাপারে পদক্ষেপ নেয়ার জন্য বেঙ্গালুরু পুলিশকে প্রশ্ন করে পোস্টে তাদের মেনশনও করেছেন দিব্যা সুরেশ। লিখেছেন, ‘বারবার যে নিরাপত্তার প্রতিশ্রুতি দেয়া হচ্ছে, তা কোথায়?

এ কন্নড় তারকা তাদের সঙ্গে হওয়া ঘটনাটি ক্যামেরায় ধারণও করেছিলেন। যা ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ারও করেছিলেন। কিন্তু সেটি এখন আর দেখা যাচ্ছে না।

প্রসঙ্গত, দিব্যা সুরেশ ২০২১ সালে হওয়া ‘বিগ বস কন্নড়’র সিজন-৮-এর একজন প্রতিযোগী। কন্নড় তারকা কিচ্চা সুদীপার সঞ্চালনায় অনুষ্ঠানটিতে অংশ নিয়ে পরিচিত লাভ করেন দিব্যা সুরেশ।

এছাড়াও তিনি কন্নড় সিরিয়াল ‘নানা হেন্দথি এমবিবিএস’ ও ‘জোড়ি হাক্কি’তে অভিনয়ের জন্য পরিচিত। এর আগে ২০১৭ সালে ‘মিস ইন্ডিয়া সাউথ’ খেতাব অর্জন করেছিলেন। একই বছর কন্নড় সিনেমা ‘#৯, হিলটন ক্রস’র মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘রাউডি বেবি’, ‘কেম্পু হালাদি হাসিরু’ ও ‘হিরণ্য’।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক