ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম রাজশাহী এডিটরস ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত শীর্ষ মাদক কারবারী আবুল কালাম আজাদ আটক ভোর থেকে ফের বোমাবর্ষণ শুরু আমেরিকার! ইরানের একাধিক শহরে বিস্ফোরণ মোহনপুরে জেলা প্রশাসকের পরিদর্শন ও মতবিনিময় সভা প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত করার নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্গাপুরে এডিপি প্রকল্পের আওতায় বিভিন্ন শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ বাগমারা থানা পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের নবাগত ডিআইজি আশিক সাঈদ নগরীতে ২ ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালত বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

ছয় বছরের শিশুকে যৌন নিপীড়ন, মসজিদের ইমাম গ্রেপ্তার

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৬ ০৭:০০:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৬ ০৭:০০:৫৭ অপরাহ্ন
ছয় বছরের শিশুকে যৌন নিপীড়ন, মসজিদের ইমাম গ্রেপ্তার ফাইল ফটো
ময়মনসিংহের গফরগাঁওয়ে ছয় বছর বয়সী শিশুকে ‘যৌন নিপীড়নের’ অভিযোগে মো. মহসিন উদ্দিন (৬০) নামে এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) বিকালে তাকে জেলা আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তার মো. মহসিন উদ্দিন উপজেলার পশ্চিম গফরগাঁও গ্রামের সাহেববাড়ি মসজিদের ইমাম এবং গড়াবেড় গ্রামের বাসিন্দা।

পুলিশ, ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, সাহেববাড়ি মসজিদের ইমাম মো. মহসিন উদ্দিন মসজিদে স্থানীয় শিশুদের আরবি পড়ান। গত রোববার সকাল সাড়ে ছয়টার দিকে সকল ছাত্র-ছাত্রীকে ছুটি দিয়ে ভুক্তভোগী শিশুটিকে মসজিদের ভিতর ইমামের বিশ্রাম কক্ষে নিয়ে যায়। সেখানে শিশুটির পরিধেয় সমস্ত পোষাক খুলে ‘যৌন নিপীড়ন’ করে। শিশুটি বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন ঘটনাটি জানতে পারেন।

এঘটনায় মঙ্গলবার সকালে শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোরাদ খান মসজিদের ইমাম মো. মহসিন উদ্দিনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

গফরগাঁও থানার ওসি মো. মশিউর রহমান বলেন, প্রাথমিক জিঙ্গাসাবাদে গ্রেপ্তার মহসিন উদ্দিন তার অপরাধ স্বীকার করেছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই শিশুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ