ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১ জামায়াত সেই এমপিকে বহিষ্কার করল সহজে করা যায় এমন ৬ নেক আমল একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন চাঁদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণে বৃদ্ধের যাবজ্জীবন রাণীনগর থানাপুলিশের অভিযানে ৩জন গ্রেফতার, চুরির ৫গরু উদ্ধার খুদেকে আইসক্রিম ভেবে ফ্রোজেন ডেসার্ট কিনে দিচ্ছেন না তো, ক্ষতি হতে পারে! গুরুদাসপুরে ডাক্তারের বিরুদ্ধে অপপ্রচারে সংবাদ সম্মেলন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬ এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত জিয়াউর রহমানে দর্শনের আলোকেই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব: তথ্যমন্ত্রী

নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৬ ০৬:৫২:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৬ ০৬:৫২:৩১ অপরাহ্ন
নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন
রাজশাহীতে নানা আয়োজনে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন করা হয়। জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় এ উপলক্ষে মহানগরীর আলুপট্টিতে দিনের কর্মসূচীর উদ্বোধন করা হয়।

রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী (ঈশা) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। এ সময়ে তিনি বলেন, ১৮৫৫ সালের এই দিনে ভারতে নিজ জমি ও অস্তিত্ব রক্ষায় ইংরেজদের বিরুদ্ধে স্থানীয় অস্ত্র ও তীর ধনুক নিয়ে যুদ্ধে অবতীর্ন হন।

তিনি বলেন, সিধু, কানহু, চাঁদ ও ভৌরব সম্মুখ থেকে নেতৃত্ব দেন এবং যুদ্ধ করেন। কিন্তু ইংরেজ বাহিনীর গোলাবারুদের সম্মুখে তারা টিকতে পারেননি। তারা যুদ্ধে নিহত হন। আজ সেই দিন। এই দিনটিকে যথাযথভাবে পালন এবং তার দেখানো পথে আদিবাসীদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, আদিবাসীরা ভূমির সন্তান। কিন্তু তারা আজ নিজ ভূমি হারিয়ে নিঃশ্ব হয়ে গেছে। তিনি বলেন, আদিবাসীদের জন্য তাঁর দুয়ার খোলা। একজন জেলা পরিষদের প্রশাসক হিসেবে সর্বদা আদিবাসীদের পাশে থাকার প্রত্যয় ব্যাক্ত করেন তিনি। বক্তব্য শেষে দিনি দিনের কর্মসূচীর উদ্বোধন করেন। পরে আলপট্টি থেকে বর্নাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি নিয়ে তারা মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গণকপাড়ায় যেয়ে শেষ করেন। পরের গনকপাড়াস্থ অনিল মারান্ডী হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি গনেশ মার্ডি। সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়ারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ফোকলোর বিভাগের অধ্যাপক ড. আমিরুল ইসলাম কনক, হাইকোর্ট আইনজীবী এডভোকেট সোহাগ, আবুল কালাম আজদ, বীর মুক্তিযোদ্ধা তুমাসিন কুতুব, প্রদীপ লাকড়া, রুপচাদ উরাও, শিতি মুন্ডা, দিপঙ্কর উড়াও, ছোটন সরদার, শ্যামল ও যাদু কুমার। এছাড়াও অন্যান্য আদিবাসী নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ  র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন। সভায় আদিবাসীদের নয় দফা দাবী উত্থাপান করা হয। তারা আদিবাসীদের আদিবাসী হিসেবে স্বীকৃতি ও উত্তরাঞ্চলের আদিবাসীদের জন্য আলাদা ভূমি কমিশন গঠনের জোর দাবী জানান।

সভাপতি তার বক্তব্যে বলেন, বিগত স্বৈরাচার আওয়মীলীগ সরকারের আমলে সব থেকে বেশী ক্ষতির সম্মুখিন হয়েছে আদিবাসী জনগণ। ঐ আমলে বাংলাদেশ তথা উত্তরাঞ্চল থেকে বহু আদিবাসী জনগণ ভারতে পালিয়ে গেছে। শুধু তাইনয় পতিত সরকারের আমলে সব থেকে বেশী তারা জমি হারিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। এখনো যা আছে সেগুলো আঁকড়ে ধরে রাখতে আদিবাসী সবাইকে অনুরোধ করে ঘরে ঘরে শিক্ষার আলো জারানোর পরামর্শ দিয়ে দিনের কর্মসূচীশেষ করেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত