ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

উর্ফী জাভেদের ধর্ম পরিবর্তন নিয়ে তোলপাড়

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৬ ০৬:৪৯:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৬ ০৬:৪৯:১৭ অপরাহ্ন
উর্ফী জাভেদের ধর্ম পরিবর্তন নিয়ে তোলপাড় ছবি: সংগৃহীত
কী পোশাক পরলেন, কোথায় গেলেন, কী বললেন- সবকিছু নিয়েই চর্চায় থাকেন ভারতের সোশ্যাল মিডিয়া সেনসেশন উর্ফী জাভেদ। তবে এবার ভিন্ন ইস্যুতে তুমুল আলোচনায় রয়েছেন এই তারকা। তিনি নাকি মুসলিম ধর্ম থেকে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন! এমনটাই দাবি উঠেছে সোশ্যাল মিডিয়ায়!

ঘটনার সূত্রপাত আরেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের বক্তব্য থেকে। মিতা চৌধরী নামে সেই নারীর দাবী, উর্ফী হিন্দু ধর্ম গ্রহণ করেছেন এবং নিজের নাম বদলে ফেলেছেন। এমনকি এ-ও বলেছিলেন যে, উর্ফী নাকি এমন পোশাক পরেন যাতে তাকে ‘অর্ধনগ্ন’ দেখতে লাগে। সম্প্রতি নিজেকে প্রাক্তন সাংবাদিক দাবি করে ইনস্টাগ্রামের একটি ভিডিওর মাধ্যমে এসব কথা বলেন মিতা।

ভিডিওতে উর্ফীকে কটাক্ষ করে মিতা বলেন, ‘তার জনপ্রিয়তার অন্য কোনও কারণ নেই। ও সব সময়ে ছোট পোশাক পরার জন্যই পরিচিত।’ তিনি আরও বলেন, ‘উর্ফী আগে মুসলিম ছিলেন। এখন নিজের নাম বদলে রিতা ভরদ্বাজ হয়েছেন তিনি। তার মানে, তিনি তো ধর্ম পরিবর্তন করেছেন। তিনি মুসলিম থেকে এখন হিন্দু হয়েছেন।’

তবে উর্ফী অন্য তারকাদের ছেড়ে দেয়ার পাত্রী নন। তিনিও পাল্টা জবাব দিয়েছেন। মিতার ওই ভিডিও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে উর্ফী লেখেন, ‘আন্টি, একটু ভাল করে খোঁজ নিন। আমি কখনও নিজের নাম বা ধর্ম পরিবর্তন করিনি। আমি কোনও ধর্মেই বিশ্বাস করি না।’ ক্ষোভ উগরে দিয়ে তিনি আরও লেখেন, ‘আমি শুধু পোশাকের দিক থেকে নগ্ন নই, আমার কথার দিক থেকেও আমি খুব নগ্ন ও সোজাসাপটা। তবে আজ উত্তর দেয়ার ইচ্ছে নেই। সমালোচনা করতে চাইলে করুন, কিন্তু মিথ্যা খবর ছড়াবেন না।’

উর্ফী জানান, মিতা তাকেও মেসেজ পাঠিয়ে সরাসরি আক্রমণ করেছেন। তাই খোঁচা দিয়ে বলেন, ‘মিতা আন্টি খুব রেগে গেছেন! আন্টি আমাকে এমন কিছু মেসেজ পাঠিয়েছেন যা খুবই উস্কানিমূলক ছিল। আমি সেগুলো প্রকাশও করতে পারছি না। পরে তিনি সেগুলি ডিলিট করে আমাকে ব্লক করে দিয়েছেন। কিন্তু তার তথ্য ভুল। আমার কোনও অঙ্গ নকল নয়। তার মুখে বয়সের ছাপ পড়েছে বলে তিনি এত কথা বলছেন।’

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ