ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

মাত্র ৫ মিনিটের টাবাটা করলেই চেহারা থাকবে ছিপছিপে

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৬ ০৬:৩৮:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৬ ০৬:৩৮:০৪ অপরাহ্ন
মাত্র ৫ মিনিটের টাবাটা করলেই চেহারা থাকবে ছিপছিপে ছবি: সংগৃহীত
ব্যস্ত জীবনে ঘণ্টার পর ঘণ্টা জিমে গিয়ে শারীরচর্চা করার সময় নেই। কিন্তু ফিটনেস নিয়ে আপস করা যাবে না। মনও ভাল রাখা চাই। তাই কম সময়ে দ্রুত ফল পেতে টাবাটার জনপ্রিয়তা বাড়ছে। মাত্র ৫ থেকে ৬ মিনিট সময় থাকলেই হবে। তাতেই করা যাবে টাবাটা। তবে নিয়ম মানতে হবে।

টাবাটা কী?
টাবাটা জাপানি শারীরচর্চার এক বিশেষ ধরন। একে বলা হয় ‘হাই-ইনটেনসিটি ইন্টারভাল ট্রেনিং’। ১৯৯৬ সালে টোকিয়োর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফিটনেস অ্যান্ড স্পোর্টসের গবেষক ইজুমি টাবাটা শারীরচর্চার এই বিশেষ পদ্ধতিটি শেখান। তাঁর নাম থেকেই এর নামকরণ হয় টাবাটা। খুব কঠিন কোনও ব্যায়াম নয়। তবে নির্দিষ্ট নিয়ম আছে। আটটি ব্যায়াম ঘুরিয়ে ফিরিয়ে করতে হয়। প্রতিটি ব্যায়াম করার সময় ২০ সেকেন্ড, তার পর ১০ সেকেন্ডের বিশ্রাম নিতেই হবে। খেয়াল রাখতে হবে, শারীরচর্চা ২০ সেকেন্ডের বেশি এবং বিশ্রামের সময় ১০ সেকেন্ডের কম যেন না হয়। ২০ সেকেন্ড করে মোট ৮টি ব্যায়াম ও মাঝে বিশ্রামের সময় মিলিয়ে মোট সময় লাগবে ৪-৫ মিনিট। এ ভাবে এক রাউন্ড সম্পূর্ণ হবে। চাইলে ওই ৮টি ব্যায়াম ফের ২০ সেকেন্ড করে আরও ৪-৫ মিনিট করে নিতে পারেন। শরীরে যতটা সইবে, ততটাই করতে হবে।

কী কী ব্যায়াম করবেন?
টাবাটাতে মূলত শরীরের নিজস্ব ওজনকে কাজে লাগিয়ে ব্যায়াম করতে হয়। নির্দিষ্ট ব্যায়াম নেই, সহজ কার্ডিয়ো বা স্ট্রেংথ ট্রেনিংয়ের চারটি বেছে নিয়ে বার বার করতে পারেন, যেমন—

বার্পি: শুরুটা বার্পি দিয়ে করতে পারেন। প্রথমে সোজা হয়ে দাঁড়ান। এ বার স্কোয়াটের ভঙ্গি করে দু’হাত মাটিতে রাখুন এবং লাফ দিয়ে পা দুটি পেছনে টানুন। একটি পুশ-আপ দিয়ে আবার লাফিয়ে পা দু’টি হাতের কাছে আনুন। তার পর লাফিয়ে হাততালি দিয়ে সোজা হয়ে দাঁড়ান।

নি এক্সারসাইজ: এক জায়গায় দাঁড়িয়ে দৌড়োনোর মতো ভঙ্গি করুন, তবে প্রতিবার দৌড়োনোর সময়ে হাঁটু দু’টিকে বুকের কাছাকাছি তোলার চেষ্টা করুন। সেই সঙ্গে দুই হাতও সমান তালে সঞ্চালন করতে হবে।

জাম্প স্কোয়াট: সাধারণ স্কোয়াটের মতোই অর্ধেকটা বসার মতো ভঙ্গি করে ওঠার সময়ে লাফ দিয়ে উঠতে হবে। আবার নামার সময়ে পায়ের পাতায় ভর দিয়ে ফের স্কোয়াটের মতো ভঙ্গি করতে হবে। ২০ সেকেন্ডে যত দ্রুত সম্ভব ব্যায়ামটি যত বার পারেন করতে হবে।

মাউন্টেন ক্লাইম্বিং: মাটিতে পুশ-আপ দেওয়ার ভঙ্গি করুন। ডান হাঁটু বুকের কাছে আনুন, তার পর ডান পা পিছনে নিয়ে বাঁ হাঁটু বুকের কাছে আনুন। মনে হবে যেন আপনি মাটিতে শুয়ে পাহাড়ে চড়ছেন।

টাবাটা নিয়ম মেনে করলে দ্রুত ওজন কমবে। ফুসফুস ও হার্টের কার্যক্ষমতা বাড়বে। পেশির জোর বৃদ্ধি হবে এবং মনঃসংযোগও বাড়বে। তবে হৃদ্‌রোগ থাকলে বা শরীরে কোনও রকম অস্ত্রোপচার হলে টাবাটা করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড