ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

সিংড়ায় দুই ট্রাকের রেষারেষি: প্রাণ গেল অটোভ্যান চালকের

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৬ ০৬:৩৩:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৬ ০৬:৩৩:১৩ অপরাহ্ন
সিংড়ায় দুই ট্রাকের রেষারেষি: প্রাণ গেল অটোভ্যান চালকের প্রতিকী ছবি
নাটোরের সিংড়ায় দুই ট্রাকের প্রতিযোগিতার বলি হয়েছেন সনজিত (৩৫) নামের এক অটোভ্যান চালক।  

মঙ্গলবার (৩০ জুন) দুপুর আনুমানিক ১টার দিকে জামতলী-রাণীরহাট আঞ্চলিক সড়কের কাঁকিয়ান এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​নিহত সনজিত উপজেলার ২নং ডাহিয়া ইউনিয়নের কৈডালা গ্রামের নরেনের ছেলে। তিনি পেশায় একজন অটোভ্যান চালক ছিলেন।

​স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সনজিত প্রতিদিনের মতো আজ সকালেও ভ্যান নিয়ে উপার্জনের উদ্দেশ্যে বের হয়েছিলেন। সকালের ডিউটি শেষে দুপুরের খাবার খাওয়ার জন্য তিনি বামিহাল বাজার থেকে নিজ বাড়ির দিকে ফিরছিলেন।

​পথিমধ্যে ভ্যানটি জামতলী–রাণীরহাট সড়কের কাঁকিয়ান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দুটি ট্রাক একে অপরকে ওভারটেক করার জন্য বেপরোয়া গতিতে পাল্লা দেওয়া শুরু করে। এ সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সনজিতের অটোভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। ট্রাকের প্রচণ্ড ধাক্কায় ঘটনাস্থলেই অটোভ্যান চালক সনজিতের মৃত্যু হয়। ​দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সিংড়া থানা পুলিশ। 

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,  পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তা মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। ঘাতক ট্রাক দুটি পালিয়ে গেলেও পুলিশ তাদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। দ্রুতই ট্রাক দুটি জব্দ এবং চালকদের আইনের আওতায় আনা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ