ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান নগরীতে গাঁজা, হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার ২ তানোরে হতদরিদ্রদের মাঝে ছাতা বিতরনের উদ্যোগ নিয়েছেন যুবদল নেতা শরিফ উদ্দিন মুন্সী বেলপুকুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত কয়েকজন, হাসপাতালে নেওয়ার পথে করিমের মৃত্যু

রাজশাহীর দুর্গাপুরে রাতের আঁধারে ৮ দোকানে দুর্ধর্ষ চুরি

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ০৯:২২:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ০৯:২২:৫৪ অপরাহ্ন
রাজশাহীর দুর্গাপুরে রাতের আঁধারে ৮ দোকানে দুর্ধর্ষ চুরি প্রতিকী ছবি
রাজশাহীর দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের  শ্রীধরপুর মাদরাসা মার্কেটে রবিবার (২২ জুন) দিবাগত রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রাতের আঁধারে উক্ত মার্কেটের ৮টি দোকানে তালা ভেঙে নগদ টাকা ও মূল্যবান মালামাল নিয়ে চম্পট দেয় চোরেরা।

ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের দাবি, চুরি হওয়া মালপত্রের মূল্য প্রায় আড়াই লাখ টাকা। 

চুরি হওয়া দোকানগুলো হলো—মেসার্স বিসমিল্লাহ খাদ্য ভান্ডার, মেসার্স আবদুল্লাহ খাদ্য ভান্ডার, মেসার্স শাহিন স্টোর, মেসার্স মা বাবার দোয়া, সিনজেনটা কৃষি ঘর, মেসার্স মা-বাবার দোয়া ইলেকট্রনিক্স, ও জাহাঙ্গীর স্টোর।

দোকানদারদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। অনেকে জানান, দীর্ঘদিন ধরে তারা এই বাজারে ব্যবসা করছেন, কিন্তু এমন ভয়াবহ চুরির ঘটনা এর আগে ঘটেনি।

শ্রীধরপুর মাদরাসা মার্কেট কমিটির সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। বহু বছর ধরে আমরা এ মার্কেটে ব্যবসা করছি, এমন ঘটনা কখনো ঘটেনি। ব্যবসায়ীরা এখন আতঙ্কের মধ্যে রয়েছেন।”

এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, “বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। চোরদের ধরতে অভিযান চালানো হচ্ছে।”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক