ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু ময়মনসিংহে ট্রাপচাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে ৩ যাত্রী নিহত রাণীশংকৈলে ডোবার পানিতে ডুবে একমাত্র শিশুপুত্রের মর্মান্তিক মৃত্যু প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি সেবা সহজ ও দ্রুত করার উদ্যোগ সরকারের বিশ্বকাপ জেতা কনিষ্ঠ ১০ খেলোয়াড় সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু অমসৃণ ত্বক, ব্রণ, অবাঞ্ছিত চুল-সহ হাজারো সমস্যা মিটবে সাত প্রযুক্তিতে স্পেন-আর্জেন্টিনা খেলোয়াড়দের সংঘর্ষ, প্রকাশ্যে এলো আসল কারণ ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার ৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক বাড়ির খুদে সদস্যের জন্য নুডল্‌স কেনার সময়ে কী কী দেখে নেবেন সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তানোর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা ভোর থেকে ফের ইরানের একাধিক শহরে বিস্ফোরণ, আরও এক মার্কিন সেনার মৃত্যু গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩ সিএনজি স্টেশন মালিকদের ধর্মঘটের হুঁশিয়ারি পুঠিয়ায় এডিপি প্রকল্পের আওতায় স্কুল-কলেজে শিক্ষা উপকরণ বিতরণ

রাণীশংকৈলে টেকসই কৃষি বিষয়ে কৃষক সম্মেলন

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৬ ০৬:০৩:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৬ ০৬:০৩:৫০ অপরাহ্ন
রাণীশংকৈলে টেকসই কৃষি বিষয়ে কৃষক সম্মেলন রাণীশংকৈলে টেকসই কৃষি বিষয়ে কৃষক সম্মেলন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শান্তা কমিউনিটি সেন্টারে মঙ্গলবার (৩০ জুন) লুমিনাস গ্রুপের আয়োজনে কৃষকের উৎপাদনশীলতা বৃদ্ধি ও নিরাপদ খাদ্য উৎপাদনে উদ্বুদ্ধ করতে টেকসই কৃষি ও কৃষক সম্মেলন অনুষ্ঠিত হয়। 
সম্মেলনে পঞ্চগড়-ঠাকুরগাঁও ডিপোর স্বত্বাধিকারী সাবেক মেয়র মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লুমিনাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিব হোসেন বলেন, কৃষিকে লাভজনক ও পরিবেশবান্ধব করতে টেকসই কৃষি ব্যবস্থার কোনো বিকল্প নেই। আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নতমানের কৃষি উপকরণ, মাটির স্বাস্থ্য রক্ষা এবং নিরাপদ খাদ্য উৎপাদনের মাধ্যমে দেশের কৃষিকে আরও সমৃদ্ধ করা সম্ভব। এ ক্ষেত্রে কৃষকদের প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কোম্পানির ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিরেক্টর সারোয়ার হোসেন, ডিরেক্টর আর. এম. রাসেল, ডিরেক্টর রুহুল আমিন, কৃষিবিদ মোমিনুল ইসলাম মুনেম এবং পৌর সাবেক মেয়র মোকলেসুর রহমান।

সম্মেলনে ডেপুটি ডিরেক্টর সোহল রানা জানান, ঠাকুরগাঁও-পঞ্চগড় জেলার ৫০জন কৃষক-কৃষাণীকে ক্রেস্ট প্রদান করা হয় এবং কৃষকদের সঙ্গে মতবিনিময়, আধুনিক কৃষি প্রযুক্তি নিয়ে আলোচনা এবং টেকসই কৃষি চর্চার বিভিন্ন দিক তুলে ধরা হয়। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক