ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম রাজশাহী এডিটরস ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত শীর্ষ মাদক কারবারী আবুল কালাম আজাদ আটক ভোর থেকে ফের বোমাবর্ষণ শুরু আমেরিকার! ইরানের একাধিক শহরে বিস্ফোরণ মোহনপুরে জেলা প্রশাসকের পরিদর্শন ও মতবিনিময় সভা প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত করার নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্গাপুরে এডিপি প্রকল্পের আওতায় বিভিন্ন শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ বাগমারা থানা পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের নবাগত ডিআইজি আশিক সাঈদ নগরীতে ২ ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালত বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

মোহনপুরে ৩৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৬ ০৫:২৫:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৬ ০৫:২৫:১৭ অপরাহ্ন
মোহনপুরে ৩৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মোহনপুরে ৩৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
রাজশাহীর মোহনপুর উপজেলায় ৩৭০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১টার দিকে উপজেলার কেশরহাট পৌরসভা এলাকার রাজশাহী-নওগাঁ মহাসড়কের তেতুলতলা এলাকায় ট্রাফিক পুলিশের চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় কেশরহাট এলাকায় মহাসড়কে ট্রাফিক পুলিশের চেকপোস্ট পরিচালনাকালে রাজশাহী থেকে নওগাঁগামী একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশির চেষ্টা করেন দায়িত্বরত কর্মকর্তারা। এ সময় মোটরসাইকেল আরোহী বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার মেঘা দক্ষিণপাড়া গ্রামের মৃত রেজাউল করিমের ছেলে তৌকির হাসান (২৫)-এর আচরণ সন্দেহজনক মনে হলে সার্জেন্ট মুন্তাসির, টিএসআই বাবুল ও এটিএসআই হেলাল উদ্দিন তার হেলমেট তল্লাশির উদ্যোগ নেন।

তল্লাশির একপর্যায়ে তৌকির হাসান পাশের বিলে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয় কৃষকদের সহযোগিতায় তাকে আটক করা হয়। খবর পেয়ে মোহনপুর থানার এসআই ইয়ামিন, এসআই শিপনসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তার কাছ থেকে ৩৭০ পিস ইয়াবা উদ্ধার করে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার ব্যবহৃত একটি ইয়ামাহা এফজেড মোটরসাইকেলও জব্দ করা হয়।

এ বিষয়ে রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আক্তার বলেন, আটক ব্যক্তির কাছ থেকে ৩৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ