ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা নবনিযুক্ত বিভাগীয় কমিশনারকে রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের ফুলেল শুভেচ্ছা ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর টেনিস খেলোয়াড় রাকীন THE ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে অংশ নিতে তথ্য জমা দিল রুয়েট সঠিক পরিসংখ্যানের ভিত্তিতেই টেকসই উন্নয়ন পরিকল্পনা সম্ভব: বিভাগীয় কমিশনার গোদাগাড়ীতে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার উৎসবমুখর পরিবেশে মোহনপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত নাটোরে র‍্যাবের অভিযানে ৮৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার জয়পুরহাটে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ১ জয়পুরহাটে নারীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, ফেনসিডিল ও মোবাইল জব্দ এমএলএসে ইতিহাস গড়লেন মেসি, টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয় ব্রাজিল-উরুগুয়ের পারিশ্রমিক দিতে হিমশিম, ২৩ কোটি রুপির বেশি দেনায় ভারতীয় ফুটবল ফেডারেশন মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি, আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে সাংবাদিক হয়রানি ও জাতীয় সংগীত অবমাননার অভিযোগে পরীমণিকে লিগ্যাল নোটিশ ২০২৮ সালে নতুন কারিকুলাম চালুর পরিকল্পনা, ২০২৭ সালের মধ্যে সব প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল সড়ক নিরাপত্তায় বিশেষ অবদানের স্বীকৃতি, নিসচা সম্মাননা পেলেন গনি মিয়া বাবুল ষষ্ঠ থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের সময়সীমা ২৪ ডিসেম্বর ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১; আহত ৪ একাদশ (আলিম) শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু ১২ নভেম্বর, চলবে ২৬ নভেম্বর পর্যন্ত ইন্দোনেশিয়ায় দাবানল নেভানোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিখোঁজ ১

মোহনপুরে ৩৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৬ ০৫:২৫:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৬ ০৫:২৫:১৭ অপরাহ্ন
মোহনপুরে ৩৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মোহনপুরে ৩৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
রাজশাহীর মোহনপুর উপজেলায় ৩৭০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১টার দিকে উপজেলার কেশরহাট পৌরসভা এলাকার রাজশাহী-নওগাঁ মহাসড়কের তেতুলতলা এলাকায় ট্রাফিক পুলিশের চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় কেশরহাট এলাকায় মহাসড়কে ট্রাফিক পুলিশের চেকপোস্ট পরিচালনাকালে রাজশাহী থেকে নওগাঁগামী একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশির চেষ্টা করেন দায়িত্বরত কর্মকর্তারা। এ সময় মোটরসাইকেল আরোহী বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার মেঘা দক্ষিণপাড়া গ্রামের মৃত রেজাউল করিমের ছেলে তৌকির হাসান (২৫)-এর আচরণ সন্দেহজনক মনে হলে সার্জেন্ট মুন্তাসির, টিএসআই বাবুল ও এটিএসআই হেলাল উদ্দিন তার হেলমেট তল্লাশির উদ্যোগ নেন।

তল্লাশির একপর্যায়ে তৌকির হাসান পাশের বিলে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয় কৃষকদের সহযোগিতায় তাকে আটক করা হয়। খবর পেয়ে মোহনপুর থানার এসআই ইয়ামিন, এসআই শিপনসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তার কাছ থেকে ৩৭০ পিস ইয়াবা উদ্ধার করে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার ব্যবহৃত একটি ইয়ামাহা এফজেড মোটরসাইকেলও জব্দ করা হয়।

এ বিষয়ে রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আক্তার বলেন, আটক ব্যক্তির কাছ থেকে ৩৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা

রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা