ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় ৫০ গ্রাম হেরোইন সহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ শাহজাদপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার কাশিয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারী কালিমুদ্দীন গ্রেপ্তার রাজপাড়া থানায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ বোয়ালিয়া মডেল থানায় মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড কাশিয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন, থানায় সাজাপ্রাপ্ত আসামি আজাদ ও তার স্ত্রীকে ঘিরে সমালোচনা রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ তানোরে সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ পীরগঞ্জ বন বিভাগের লাগানো ১০ হাজার চারা গাছ ‌ তুলে ফেলেছে দুবৃত্তরা ‘টাকা নিয়ে আসি’, বলে ২ মেয়েকে রাস্তায় রেখে উধাও মা চলনবিলে শ্রাবণেই শাপলা ফুলের সমারোহ মূল্যই নেই ট্রাম্পের সমঝোতা সইয়ে, মার্কিন বাহিনীকে হুঁশিয়ারি মোজতবার যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২,৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই গুরুদাসপুুরে চেয়ারম্যান প্রার্থীর নামে চাঁদা আদায়ের মিথ্যাচারে মানববন্ধন নগরীতে দেশীয় চোলাইমদ সহ মাদক কারবারী লিটন গ্রেপ্তার পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ এখন আধুনিক লাইব্রেরি

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উপলক্ষে গণবিজ্ঞপ্তি

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৬ ০৮:৩১:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৬ ০৮:৩১:৫৫ অপরাহ্ন
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উপলক্ষে গণবিজ্ঞপ্তি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উপলক্ষে গণবিজ্ঞপ্তি
২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি), আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা আগামী ২ জুলাই হতে রাজশাহী মহানগরীর নিম্নবর্ণিত ২৭ টি পরীক্ষা কেন্দ্র/ভেন্যুতে অনুষ্ঠিত হবে। 

উক্ত পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯(১) (ক), ২৯(১) (খ) ও ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে আগামী ০২ জুলাই হতে পরীক্ষার দিনসমূহে শুধুমাত্র পরীক্ষা চলাকালীন সময়ে নিম্নবর্ণিত পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। 

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

(১) নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী।

(২) রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী।

(৩) রাজশাহী কলেজ, রাজশাহী।

(৪) শাহমখদুম কলেজ, রাজশাহী।

(৫) রাজশাহী কোর্ট কলেজ, রাজশাহী।

(৬) মাদার বখস্ গার্হস্থ্য অর্থনীতি কলেজ, রাজশাহী।

(৭) শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজ, রাজশাহী।

(৮) বরেন্দ্র কলেজ, রাজশাহী।

(৯) শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান সরকারি ডিগ্রী কলেজ, রাজশাহী।

(১০) রাজশাহী শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, রাজশাহী।

(১১) রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল এন্ড কলেজ, রাজশাহী।

(১২) রাজশাহী সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, রাজশাহী।

(১৩) রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী।

(১৪) হাজী জমির উদ্দিন সাফিনা মহিলা কলেজ, রাজপাড়া।

(১৫) কাশিয়াডাঙ্গা কলেজ, কাশিয়াডাঙ্গা, রাজশাহী।

(১৬) নওহাটা সরকারি ডিগ্রী কলেজ, পবা, রাজশাহী।

(১৭) নওহাটা মহিলা কলেজ, পবা, রাজশাহী।

(১৮) রাজশাহী দারুস সালাম কামিল মাদরাসা, রাজশাহী।

(১৯) মদীনাতুল উলুম কামিল মাদরাসা, বোয়ালিয়া, রাজশাহী।

(২০) নওহাটা ছালেহিয়া দারুস সুন্নাত ফাযিল মাদরাসা, পবা, রাজশাহী।

(২১) আদর্শ কারিগরি ও বাণিজ্যিক কলেজ, বোয়ালিয়া, হেতেম খাঁ, সদর, রাজশাহী।

(২২) হড়গ্রাম মডেল টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, রাজপাড়া, সদর, রাজশাহী।

(২৩) জাতীয় বিজ্ঞান গবেষণা ও প্রযুক্তি মহাবিদ্যালয়, মাতৃকা ভবন, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

(২৪) ন্যাশনাল বিএম কারিগরি স্কুল অ্যান্ড কলেজ, রাজপাড়া।

(২৫) সিটি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল ও কলেজ, সিটি বাইপাস রোড, রাজপাড়া, রাজশাহী সদর।

(২৬) মহানগর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট, কাটাখালী, রাজশাহী।

(২৭) নওহাটা কলেজ (নওহাটা উচ্চ বিদ্যালয়), পবা, রাজশাহী। 

রবিবার (২৮ জুন) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির কর্তৃক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ