ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাকিস্তানে শান্তি আলোচনার আগে যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ইরানের জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে রাণীশংকৈলে পুনঃ খাল-খনন কর্মসূচির উদ্বোধন হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু রাণীশংকৈলে খাল পুনঃ খনন কর্মসূচীর উদ্বোধন সীমান্ত পারের পর সিবিপি'র হেফাজতে আটক শিশুর মৃত্যু, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরিবারের মামলা রাণীশংকৈলে পিআইওকে মারধর মামলার প্রধান আসামি গণনঅধিকর পরিষদ নেতা মামুন গ্রেপ্তার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ হাম প্রতিরোধে মাঠে যুবদল নেতা রফিকুল ইসলাম রবি, সচেতনতা কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধি বিএমডিএ'র বিভিন্ন চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করলেন উপদেষ্টা রাশেদ আল মাহমুদ ও রেহান আসাদ ফ্লোরিডায় বাংলাদেশি নারী ইয়াসমিনের হত্যাকারীকে ‘পশু’ বললেন ট্রাম্প চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় যুবকের কবজি বিচ্ছিন্ন: ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেফতার সলঙ্গায় যৌথ অভিযানে অবৈধ জ্বালানি জব্দ, দুইজনকে কারাদণ্ড পহেলা বৈশাখ উদযাপনে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা রাজশাহীতে বিজিবি অভিযানে বিপুল মাদক জব্দ, কারবারিরা পলাতক নগরীতে দুই মাদক কারবারী গ্রেফতার ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৪৫ বিলিয়ন ডলার হার্ট অ্যাটাকের আতঙ্ক বাড়ছে রোজ! যাপনে ৯টি পরিবর্তন আনা দরকার বাবা-মায়ের বিচ্ছেদ দেখে প্রেমে ভয় পান নোরা! পেন্টাগনে হেগসেথ ও ড্রিসকলের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব তীব্রতর নগরীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

গুরুদাসপুরে লটারিতে দুঃস্থ নারী নির্বাচন

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ০৯:১৮:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ০৯:১৮:২৩ অপরাহ্ন
গুরুদাসপুরে লটারিতে দুঃস্থ নারী নির্বাচন গুরুদাসপুরে লটারিতে দুঃস্থ নারী নির্বাচন
স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে নাটোরের গুরুদাসপুরে লটারির মাধ্যমে দরিদ্র ও দুঃস্থ নারীদের ভিডাব্লিউবি-এর তালিকাভুক্তিকরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ।

রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদে Vulnerable Women's Benefit (VWB)-এর ওই কার্যক্রম উদ্বোধন করেন ইউএনও। এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেখামণি পারভীন, ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী, ইউপি সদস্য, উপকারভোগী নারীরা ছাড়াও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

নাজিরপুরে ১ হাজার ৪৪২ জন দুস্থ নারী অনলাইনে আবেদন করেন। তাদের মধ্যে লটারিতে বিজয়ী হন ৪৩৫ জন। অনুরুপভাবে বিকেলে উপজেলার চাপিলা ইউনিয়নে ১ হাজার ১৫০ জন আবেদনকারী নারীর মধ্যে লটারির মাধ্যমে ৪৩২ জন বিজয়ী হন। চাপিলা ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান, ইউপি সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

জানা যায়, উপজেলার ৬টি ইউনিয়নে ৬ হাজার ২১৮ জন দুস্থ নারী ভিডাব্লিউবি কার্ডের আবেদন করে। তাদের মধ্যে ২ হাজার ৫৪২ জনকে যাচাইবাছাই শেষে কার্ড প্রদান করা হবে। কার্ড প্রতি ৩০ কেজি করে চাল দেয়া হবে ৩০ মাস পর্যন্ত।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নগরীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত