ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি

বিবস্ত্র ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার তরুণী

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৬ ০৭:৩৮:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৬ ০৭:৩৮:৪২ অপরাহ্ন
বিবস্ত্র ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার তরুণী বিবস্ত্র ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার তরুণী
ঢাকা জেলার সাভার থানাধীন বিরুলিয়া ইউনিয়নের ধরেন্ডা কমলাপুরের ঢাল এলাকা থেকে রক্তাক্ত ও বিবস্ত্র অবস্থায় এক তরুণীকে (২৪) উদ্ধার করেছেন স্থানীয়রা। 

সোমবার (২৯ জুন) খবর পেয়ে পুলিশ মেয়েটিকে তাদের হেফাজতে নেয়। আশঙ্কাজনক আহত অবস্থায় তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওই তরুণীকে ধর্ষণ করা হয়েছে বলে পুলিশের ধারণা। ভুক্তভোগী তরুণী জামালপুর জেলার মেলান্দহ থানার পচাবহলা গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ধরেন্ডা কমলাপুরের ঢালে ওই তরুণীকে রক্তাক্ত ও বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাকে সেখানে ফেলে রেখে পালিয়ে যায়। মেয়েটির চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। পরে তাকে উদ্ধার করে প্রথমে কমলাপুর বাজারে নিয়ে আসা হয়। পরে পুলিশের হেফাজতে দেওয়া হয়।

সাভার থানার পরিদর্শক (তদন্ত) নুর মোহাম্মাদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক