ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

আফগান সীমান্তে পাকিস্তানের ভয়াবহ হামলায় নিহত ২৯

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৬ ০৬:১৭:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৬ ০৬:১৭:২৭ অপরাহ্ন
আফগান সীমান্তে পাকিস্তানের ভয়াবহ হামলায় নিহত ২৯ ছবি: সংগৃহীত
আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় স্থল অভিযান ও বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। এই অভিযানে ২৯ জন নিহত হবার খবর পাওয়া গেছে।

রোববার (২৮ জুন) রাতের এ অভিযান পরিচালনা করে পার্শ্ববর্তী দেশটি। এ খবর আল-জাজিরার।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতা উল্লাহ তারার বলেন, দেশের বিভিন্ন স্থানে সশস্ত্র গোষ্ঠীগুলোর একাধিক হামলার জবাবে এই অভিযান শুরু করা হয়েছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, পাকতিকা ও কুনার প্রদেশে তিনটি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে।

নিহতরা সবাই পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান বা টিটিপির সদস্য। এই গোষ্ঠীকে ‘ফিৎনা আল খারিজি’ বলা হয় পাকিস্তানে। 

আতালউল্লাহ তারার এক্সবার্তায় নিহতদের ফিৎনা আল খারিজির সদস্য বলে উল্লেখ করেছেন।

এ ঘটনায় আফগানিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এসব হামলার জন্য পাকিস্তান সরকার তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং তাদের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করে আসছে।

একদিন আগে, গুলি ও বিস্ফোরক সজ্জিত হামলাকারীরা পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদরদফতরে হামলা চালায়। এতে তিনজন সেনাসদস্য নিহত হন।

নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় তিন হামলাকারী নিহত এবং আরেকজনকে আহত অবস্থায় গ্রেফতর হন। পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, আটক ব্যক্তি আফগান নাগরিক।

পাকিস্তান তালেবান থেকে বিচ্ছিন্ন হওয়া সংগঠন জামাত-উল-আহরার শনিবার রাতে এক বিবৃতিতে করাচির ওই হামলার দায় স্বীকার করেছে।

আতা উল্লাহ তারার বলেন, আফগান সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের সর্বশেষ অভিযানে পাকিস্তান তালেবানের আস্তানা ও নিরাপদ আশ্রয়স্থলগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

পাকিস্তান তালেবান (টিটিপি) আফগান তালেবান থেকে আলাদা একটি সশস্ত্র গোষ্ঠী হলেও দুই পক্ষের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ২০২১ সালে আফগানিস্তানে ক্ষমতায় ফিরে আসে আফগান তালেবান।

গতকাল রাতের অভিযান ইসলামাবাদ ও কাবুলের মধ্যকার আগে থেকেই উত্তেজনাপূর্ণ সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য খাইবার পাখতুনখোয়ার ৪০টি জেলার মধ্যে যে ৯টি জেলার সঙ্গে সীমান্ত রয়েছে পাকিস্তানের; বাজউর সেসবের মধ্যে অন্যতম। তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারের এক্সবার্তা থেকে জানা গেছে, রোববারের অভিযানে বাজাউর জেলার সীমান্তের ওপারে টিটিপি ওরফে ‘ফিৎনা আল খারিজি’ এবং জামাতুল আহরারের জঙ্গিদের আস্তানা এবং স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।

গত কয়েক বছরে এ ইস্যুতে দুই দেশের কর্মকর্তা ও মন্ত্রী পর্যায়ে কয়েক দফা বৈঠক হয়েছে; কিন্তু কোনো সুরাহা হয়নি। এমন পরিস্থিতিতে গত ২৬ ফেব্রুয়ারি খাইবার পাখতুনখোয়া প্রদেশের সীমান্তে অতর্কিত হামলা চালিয়ে বেশ কয়েকজন পাকিস্তানি সেনাকে হত্যা এবং কয়েকজন সেনাকে জীবিত অবস্থায় অপহরণ করে নিয়ে যায় আফগানিস্তানের সেনাবাহিনী।

এ ঘটনার পরপরই আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধঘোষণা করে পাকিস্তান।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি