ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

খাবার থেকে অ্যালার্জি না প্রসাধনীর পার্শ্বপ্রতিক্রিয়া, বুঝবেন কী উপায়ে?

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৬ ০৬:০০:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৬ ০৬:০০:৫০ অপরাহ্ন
খাবার থেকে অ্যালার্জি না প্রসাধনীর পার্শ্বপ্রতিক্রিয়া, বুঝবেন কী উপায়ে? ছবি: সংগৃহীত
সকালে আয়নার সামনে দাঁড়িয়ে হঠাৎ দেখলেন সারা মুখ ছোট ছোট লাল র‌্যাশ আর ফুস্কুড়িতে ভরে গিয়েছে। মেকআপ করার কারণেই এমন হচ্ছে কি না, তা বুঝতেই পারলেন না। ময়েশ্চারাইজার বা ফাউন্ডেশন বদল করার পরেও হয়তো দেখলেন, একই ভাবে মুখ ও গলায় র‌্যাশ হচ্ছে। ত্বকের চিকিৎসকেরা জানাচ্ছেন, র‌্যাশ বা ত্বকে হওয়া কোনও চর্মরোগের কারণ অ্যালার্জিও হতে পারে। অনেকের খাবার থেকে অ্যালার্জি হয়, আবার অনেকের ধাতব কোনও জিনিস থেকে। লক্ষণ অনেকটাই এক, তাই চেনা সহজ নয়। আর সঠিক কারণ জানতে না পারলে, তার প্রতিকার করাও সম্ভব নয়।

কী কারণে র‌্যাশ হচ্ছে বুঝবেন কী উপায়ে?
ডিম, চিংড়ি, কাঁকড়া, বাদাম, বেগুন বা দুগ্ধজাত খাবার থেকে অ্যালার্জি বেশি হয়। যদি দেখা যায়, খাবার খাওয়ার ৫ থেকে ১০ মিনিটের মধ্যে মুখে র‌্যাশ বা চুলকানি হচ্ছে, তা হলে বুঝতে হবে নির্দিষ্ট কোনও খাবার থেকেই অ্যালার্জি হচ্ছে।

ফুড অ্যালার্জির ক্ষেত্রে শুধু ত্বকেই নয়, বরং ঠোঁট, জিভ বা গলা ফুলে যাওয়া, পেটে ব্যথা, বমি বমি ভাব, চোখ লাল হওয়া বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিতে পারে।

র‌্যাশের ধরনও আলাদা হবে। আমবাতের মতো চাকা চাকা লাল দাগ হয় এবং প্রচণ্ড চুলকানি হয়। ত্বক খসখসে হয়ে যেতে পারে।

প্রসাধনীর কারণে র‌্যাশ হলে তা তৎক্ষণাৎ না-ও হতে পারে। এ ক্ষেত্রে ২-৩ দিন পর মুখ বা হাত ফুলে যাওয়া র‌্যাশ, প্রদাহ হবে।

প্রসাধনী ত্বকের যে জায়গায় মেখেছিলেন, র‌্যাশ সেখানেই হবে। শরীরের অন্য কোথাও এর প্রভাব পড়বে না।

ত্বক খসখসে বা শুষ্ক হয়ে যাওয়া, ছোট ছোট লাল ফুস্কুড়ি হওয়া, চুলকানির চেয়ে বেশি জ্বালাপোড়া অনুভূতি হওয়া এর লক্ষণ হতে পারে।

কী ভাবে সারবে?

অ্যালো ভেরা এবং শসার প্যাক
ত্বকে চুলকানি ও জ্বালাপোড়া কমাতে এই প্যাক কার্যকর হতে পারে। ২ চামচ তাজা অ্যালো ভেরা জেলের সঙ্গে ২ চামচ শসার রস মিশিয়ে নিন। মিশ্রণটি ফ্রিজে ১০ মিনিট রেখে ঠান্ডা করুন। এবার তুলোয় করে সারা মুখে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

ওট্‌স ও টক দইয়ের মাস্ক
১ চামচ ওট্‌স গুঁড়ো করে নিন। এর সঙ্গে ১ চামচ টক দই মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন। মুখে লাগিয়ে আলতো হাতে মালিশ করুন এবং ১০ মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে নিন। এই প্যাক চুলকানি কমাতে সাহায্য করবে। ত্বকের আর্দ্রতাও ধরে রাখবে।

নিম ও তুলসী পাতার ডিটক্স প্যাক
প্রসাধনীর কারণে হোক বা খাবারে অ্যালার্জির কারণে, নিম ও তুলসী সবচেয়ে ভাল ওষুধ হতে পারে। একমুঠো নিমপাতা ও তুলসীপাতা একসঙ্গে সামান্য জল দিয়ে বেটে নিন। এই পেস্টটি সরাসরি ফুস্কুড়ি বা র‌্যাশের উপর লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে ৩ দিন ব্যবহার করতে পারেন।

চন্দন ও গোলাপজলের প্যাক
ত্বকের ফোলা ভাব, লালচে দাগ দূর করতে এই প্যাকটি ব্যবহার করতে পারেন। ১ চামচ চন্দনগুঁড়োর সঙ্গে পরিমাণমতো গোলাপজল মিশিয়ে প্যাক তৈরি করুন। মুখে লাগিয়ে ১৫ মিনিট রাখুন, তার পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ