ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬ , ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জার্মানিতে গোলাগুলিতে নিহত অন্তত ৫ সুরা ওয়াকিয়া তেলাওয়াতের ফজিলত ও সারকথা আফগান সীমান্তে পাকিস্তানের ভয়াবহ হামলায় নিহত ২৯ আমি এখন সিঙ্গেল না, সম্পর্কে আছি: নীহা রেকর্ড ভেঙে রেকর্ড গড়ছেন মেসি ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী খাবার থেকে অ্যালার্জি না প্রসাধনীর পার্শ্বপ্রতিক্রিয়া, বুঝবেন কী উপায়ে? তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বলল চীন ‘কুচি কুচি করে কাটার পরে বলেন—আসুন ঐক্যবদ্ধভাবে দেশ চালাই’ ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ২ তিস্তার পানিতে ডুবে গেছে ৫ জেলার নিম্নাঞ্চল ‘ব্লাশ’ নয়, এখন সাজের অঙ্গ ‘টিন্ট’, রূপটানে কেন বাড়ছে প্রসাধনীটির কদর জুনের চার সপ্তাহে এলো ২৫৯ কোটি ডলার রেমিট্যান্স সাগর থেকে ৫ রোহিঙ্গা জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি ডেঙ্গুতে একদিনে পাঁচজনের মৃত্যু বন্ধুসহ রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত বিরোধী এমপিদের জন্য ২০ কোটি টাকা বরাদ্দ, কোনোদিন কানাকড়িও পাননি স্পিকার চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না: প্রধানমন্ত্রী ইউরোপ জুড়ে তাপপ্রবাহে মৃত ১৩০০! নরসিংদীতে নিখোঁজ শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

জুনের চার সপ্তাহে এলো ২৫৯ কোটি ডলার রেমিট্যান্স

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৬ ০৫:৩২:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৬ ০৫:৩২:১০ অপরাহ্ন
জুনের চার সপ্তাহে এলো ২৫৯ কোটি ডলার রেমিট্যান্স ছবি: সংগৃহীত
চলতি মাসের প্রথম ২৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৫৮ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ২৪ লাখ ডলার রেমিট্যান্স।

সোমবার (২৯ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চলতি জুন মাসের প্রথম ২৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৫৮ কোটি ৬০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ২৫৪ কোটি ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ কমেছে।
 
চলতি অর্থবছরের জুলাই থেকে ২৮ জুন পর্যন্ত দেশে এসেছে ৩ হাজার ৫৩৪ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৭ দশমিক ৬০ শতাংশ।

এর আগে গত মে মাসে দেশে এসেছে মোট ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।

গত এপ্রিলে দেশে এসেছিল ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার। আর গত মার্চে দেশে এসেছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসের সর্বোচ্চ।

গত ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে দেশে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ও ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। গত ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার; নভেম্বরে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।

এছাড়া গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন- এ শতভাগ সাফল্য অর্জন রাসিকের

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন- এ শতভাগ সাফল্য অর্জন রাসিকের