ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর...

বন্ধুসহ রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৬ ০৫:২৪:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৬ ০৫:২৪:৫১ অপরাহ্ন
বন্ধুসহ রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত ছবি: সংগৃহীত
কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে সাঈদ আবদুল্লাহ সিয়াম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২৯ জুন) ভোর ৫টার দিকে চৌদ্দগ্রাম পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামের মুন্সী বাড়িতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সিয়াম ওই গ্রামের মো. এনামুল হকের ছেলে।

ঘটনার পরপরই পুলিশ প্রেমিকা নাঈমা জাহান (১৫) এবং নিহত সিয়ামের বন্ধু আরিয়ান খান মাহিদকে (২২) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। নাঈমা ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ঘোষগ্রামের বাসিন্দা মৃত আবদুল জলিল মৃধার মেয়ে। আরিয়ান চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের চাঁন্দকরা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোবাইল ফোনের মাধ্যমে সিয়াম ও নাঈমার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। নাঈমা পুলিশকে জানিয়েছে, সম্পর্কের জেরে তারা ঢাকায় বিভিন্ন আবাসিক হোটেলে একাধিকবার রাত্রিযাপন করেছে। সম্প্রতি নাঈমা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে সিয়াম জোরপূর্বক তার তিন মাসের গর্ভস্থ সন্তান নষ্ট করায়। নাঈমা বিয়ের জন্য চাপ দিলে সিয়াম টালবাহানা শুরু করে। এরই মধ্যে সিয়াম ২০ হাজার টাকা নিয়ে তাকে লক্ষ্মীপুর গ্রামের বাড়িতে আসার জন্য চাপ দেয়।

রোববার রাতে নাঈমা সিয়ামের লক্ষ্মীপুর গ্রামের বাড়িতে পৌঁছালে একটি কক্ষে সিয়াম, নাঈমা ও সিয়ামের বন্ধু আরিয়ান রাত্রিযাপন করে। সোমবার ভোরে সিয়াম নাঈমাকে ঘর থেকে দ্রুত ও গোপনে চলে যাওয়ার জন্য বললে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ঘরে থাকা ছুরি দিয়ে সিয়ামের পেটে আঘাত করে নাঈমা। সিয়ামের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে নাঈমা ও আরিয়ানকে আটক করে পুলিশে খবর দেয়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি জব্দ করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাঈমা তার প্রেমিক সিয়ামকে হত্যার কথা স্বীকার করেছে। ঘটনাটি গুরুত্বসহ তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে বিস্তারিত আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার