ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুলের যাওয়া হলো না শিফার রাজশাহী থেকে জাপানে কর্মী নিয়োগ এবং সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা সকালে ঘুম থেকে উঠে চা-কফি খাওয়ার পরেই হৃৎস্পন্দন বাড়ছে! রাজশাহী পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ ও চারা বিতরণ আল-কায়েদা সম্পর্কিত জাতিসংঘের বক্তব্যের সপক্ষে কোনো তথ্য নেই: শামা ওবায়েদ জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে মহানগর ফুটবল দলের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নিরাপদ জীবন ও পরিবেশের জন্য অতি ঝুঁকিপূর্ণ কীটনাশক বন্ধের দাবি কৃষকদের বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণে ৩ যুবকের যাবজ্জীবন রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময় নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ পুঠিয়ায় নন্দনগাছী সড়কে ৩০০ গাছের চারা রোপণ রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা বাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মান্দায় মোবাইল কোর্টে চার প্রতিষ্ঠানকে জরিমানা গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উত্তরাঞ্চলের উচ্চশিক্ষায় নতুন দিগন্ত রাজশাহী বিভাগীয় উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন ও জনসেবার মান বাড়ানোর নির্দেশ বিভাগীয় কমিশনারের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী অবৈধভাবে সার মজুদ ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা

ইউরোপ জুড়ে তাপপ্রবাহে মৃত ১৩০০!

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৬ ০৫:১৫:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৬ ০৫:১৫:২৮ অপরাহ্ন
ইউরোপ জুড়ে তাপপ্রবাহে মৃত ১৩০০! ছবি: সংগৃহীত
গরমে ফুটছে গোটা ইউরোপ। গত এক সপ্তাহ ধরে চলা তাপপ্রবাহের জেরে ইউরোপে এখনও পর্যন্ত ১৩০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। তার মধ্যে শুধু ফ্রান্সেই মৃত্যু হয়েছে প্রায় ১০০০ জনের।

গত ২১ জুন থেকে ইউরোপের বিভিন্ন দেশে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, পোল্যান্ড, স্লোভাকিয়া, সার্বিয়া, ক্রোয়েশিয়া, ইটালি, অস্ট্রিয়া এবং পশ্চিম ইউক্রেন-সহ ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল গরমে ফুটছে। পারদ কোথাও ছাপিয়েছে ৩৫ ডিগ্রি, কোথাও ৪০ ডিগ্রি, কোথাও আবার তারও বেশি। এ অবস্থায় রবিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে, ২১ জুন থেকে এখনও পর্যন্ত তাপপ্রবাহের কারণে ইউরোপে ১৩০০ জনেরও বেশি মারা গিয়েছেন।

গত কয়েক দিনে ইউরোপের বিভিন্ন দেশ থেকে মৃত্যুর খবর আসতে শুরু করেছে। এ অবস্থায় স্বাস্থ্য পরিষেবার উপর অতিরিক্ত চাপ আসতে পারে বলে মনে করা হচ্ছে। তাই ওই দেশগুলিকে পরিস্থিতি সামাল দেওয়ার বিষয়ে এবং অতিরিক্ত চাপের বিষয়ে সতর্ক করে দিয়েছেন হু-র প্রধান টেড্রোস অ্যাডানম গেব্রিয়েসাস। তিনি বলেন, “ইউরোপের ঘরবাড়ি, অফিস এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এই ধরনের তাপমাত্রার (সহ্য করার) জন্য তৈরি হয়নি।” এ অবস্থায় পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

উদ্ভূত পরিস্থিতিতে ইউরোপের বিভিন্ন প্রান্তে জাদুঘর এবং স্কুলগুলি আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় রবিবার জানিয়েছে, তীব্র তাপপ্রবাহের ফলে সে দেশে ১০০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। প্রাথমিক তথ্যের ভিত্তিতে তারা জানিয়েছে, মৃতদের মধ্যে বেশির ভাগই বয়স্ক। তাপপ্রবাহের পরিস্থিতি সকলের উপরেই প্রভাব ফেলছে। তবে মৃতদের বেশির ভাগেরই বয়স ৬৫ বা তার বেশি বলে জানিয়েছেন ফ্রান্সের স্বাস্থ্য কর্তৃপক্ষ।

এই পরিস্থিতি থেকে এখনই নিস্তার মিলছে না ইউরোপবাসীর। ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ট ‘লা ট্রিবিউন’-কে জানান, আরও ১০ দিন ধরে চলতে পারে তাপপ্রবাহ। রবিবারও ইউরোপের বিভিন্ন জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে ছিল। চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগের উত্তরে ডকসানিতে এ দিন তাপমাত্রা ছিল ৪১.১ ডিগ্রি সেলিসিয়াস। জার্মানিতেও বেশ কিছু জায়গায় তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রির বেশি। তীব্র গরম অনুভূত হচ্ছে চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি ও পোল্যান্ডের বিস্তীর্ণ অঞ্চলেও। এমনকি রাতের তাপমাত্রাও বিশেষ কমছে না। যেমন শনিবার রাতে জার্মানির পূর্বাঞ্চলীয় শহর কুবশুট্‌জ-এর তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামেনি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা

রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা