ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​রাজশাহীতে ২৫ কেজির বেশি কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার বিজিবির বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি পরিচালকের কাছ থেকে রাত কাটানোর প্রস্তাব পান অভিনেত্রী, এরপর যা ঘটল ইরানে গিয়ে কিডনি বিক্রি করে দেশে ফেরেন ছামছুল, অতঃপর... সাতকানিয়ার হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার স্কুলে প্রধান শিক্ষক ও শিক্ষিকার মারামারি, ভিডিও ভাইরাল সড়ক দুর্ঘটনা রোধে রাজশাহীতে নিসচার রোড ক্যাম্পেইন পুলিশের নাম ভাঙিয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ২ বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন মনিকা, অতঃপর... হাটহাজারীতে এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার কাটাখালী থানার মিডিলচরে ভারতীয় মদ জব্দ লালপুরে পরিত্যক্ত ব্যাগে গুলি ও ওয়াকিটকি উদ্ধার বিরোধী দলকে ভোট দিলে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন বাধাগ্রস্ত হবে,নির্বাচনী প্রচারনায়-মির্জা ফয়সল ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না- ইসি সানাউল্লাহ মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মায়ের ‘অপারেশন ক্লিন হার্ট’ প্রসঙ্গে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহে স্কুলের ভেতরেই শিক্ষক-শিক্ষিকার মারামারি, ভিডিও ভাইরাল এবার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিতে বয়স নির্ধারণ অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু এক রাতেই ইউক্রেনের ৯০২ ড্রোন ভূপাতিত: রাশিয়া

রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৬ ০৪:০১:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৬ ০৪:০১:০৮ অপরাহ্ন
রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা  বিতরণ রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
পাবনায় এবিএস ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় বেসরকারি সংস্থা রূপান্তর পাবনা কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (২৯ জুন) পাবনার মালিগাছা ইউনিয়নের রামানন্দপুরে এই বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচি পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, এবিএস ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বৃক্ষপ্রেমী রোটা. মো. আলতাফ হোসেন। তিনি বলেন, পাবনা এবিএস ফাউন্ডেশন কমিউনিটি এলাকায় শোভাবর্ধনকারী, বিলুপ্তপ্রায়, ঔষধী, ফলদ বৃক্ষের চারা রোপণ ও বিতরণ করে আসছে| সে ধারায় আজ আমাদের এই ক্ষুদ্র আয়োজন।

তিনি আরও বলেন, শুধু গাছ লাগালে হবে না, এর সঠিক পরিচর্যা করতে হবে। গরু ছাগলের আক্রমণ থেকে রক্ষার জন্য ভালোভাবে ঘেরা দিতে হবে। চারা যেন হেলে না পড়ে তার জন্য ব্যবস্থা নিতে হবে, খুঁটি দিতে হবে, পানি ঢালতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে লেখক ও নদী গবেষক ড. মো. মনছুর আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। জলবায়ু পরিবর্তন মোকাবেলা, জীববৈচিত্র‍্য সংরক্ষণ, বনায়নসহ সর্বোপরী সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি যে কর্মসূচি গ্রহণ করেছেন তা আপনাদের সহযোগিতা পূর্ণতা পাবে। আসুন আমরা সবাই মিলে পরিবেশ রক্ষায়, ধরিত্রী রক্ষায়, সবুজ বাংলাদেশ গড়াতে প্রত্যেকে মাথাপিছু একটি করে গাছ লাগাই।

রূপান্তর পাবনার নির্বাহী পরিচালক শামসুল আরেফিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, পাবনা আধুনিক উপশহর বাস্তবায়ন কমিটি (বেইস ক্যাম্প)-এর প্রচার সম্পাদক মো. রাসেদ আলী, সাংগঠনিক সম্পাদক মো. নুরুজ্জামান হোসেন এবং রামানন্দপুর শাহজাহান আলী শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা নাসির উদ্দীন।

অনুষ্ঠানে এসময় গ্রীণ টিভির পাবনা জেলা প্রতিনিধি আর কে আকাশ, সবজাল মোল্লা, ফারুক হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে স্থানীয়দের মাঝে দেড় শতাধিক বিভিন্ন জাতের কলমের আম, আমড়া,পেয়ারা, কাঁঠাল, অরবরই, নিম, কাঠবাদাম, দেবদারুর গাছ বিতরণ করা হয়।

এসময় অতিথিগণ রামানন্দপুর শাহজাহান আলী শাহী জামে মসজিদ চত্বরে দুটি কাঠবাদাম গাছের চারা রোপণ করেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
​রাজশাহীতে ২৫ কেজির বেশি কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার বিজিবির

​রাজশাহীতে ২৫ কেজির বেশি কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার বিজিবির