ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন, থানায় সাজাপ্রাপ্ত আসামি আজাদ ও তার স্ত্রীকে ঘিরে সমালোচনা রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ তানোরে সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ পীরগঞ্জ বন বিভাগের লাগানো ১০ হাজার চারা গাছ ‌ তুলে ফেলেছে দুবৃত্তরা ‘টাকা নিয়ে আসি’, বলে ২ মেয়েকে রাস্তায় রেখে উধাও মা চলনবিলে শ্রাবণেই শাপলা ফুলের সমারোহ মূল্যই নেই ট্রাম্পের সমঝোতা সইয়ে, মার্কিন বাহিনীকে হুঁশিয়ারি মোজতবার যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২,৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই গুরুদাসপুুরে চেয়ারম্যান প্রার্থীর নামে চাঁদা আদায়ের মিথ্যাচারে মানববন্ধন নগরীতে দেশীয় চোলাইমদ সহ মাদক কারবারী লিটন গ্রেপ্তার পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ এখন আধুনিক লাইব্রেরি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান হিটওয়েভ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আয়োজিত লুডু খেলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক সিংড়ায় কৃষি জমি কেটে পুকুর খনন: ৫০ হাজার টাকা জরিমানা আত্রাইয়ে প্রকাশ্যে গাঁজা সেবন, দুই যুবকের এক মাসের কারাদণ্ড তানোরে ৫০ ফিট রাস্তা এখন মরণ ফাঁদ ফুলবাড়ী ২৯ বিজিবি’র উদ্যোগে সীমান্তবাসীর স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে শত বোতল ফেনসিডিলসহ নারী মাদক কারবারী গ্রেপ্তার ওয়ার্ড বিএনপি নেতার সহধর্মিণীর মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ ও জানাজায় অংশগ্রহণ

তালন্দ কলেজ কমিটির ফের রণেভঙ্গ !

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৬ ০৩:৪৭:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৬ ০৩:৪৭:১৩ অপরাহ্ন
তালন্দ কলেজ কমিটির ফের রণেভঙ্গ ! তালন্দ কলেজ কমিটির ফের রণেভঙ্গ !
রাজশাহীর তানোরের আলোচিত তালন্দ লোলিত মোহন ডিগ্রি কলেজে গোপণে জনবল নিয়োগের চেষ্টা ফের ব্যর্থ হওয়ায় কমিটির রণেভঙ্গ। cঅনিয়ম ও নীতিমালা লঙ্ঘন করে নিয়োগ পরীক্ষা আয়োজন করায় পরীক্ষা না নিয়েই ফিরে গেছেন জেলা প্রশাসক ও ডিজির প্রতিনিধিসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

গত রোববার (২৮জুন) বিকেলে  কলেজ চত্বরে এ ঘটনা ঘটেছে। এ সময় পরীক্ষা নেয়ার দাবিতে পরীক্ষার্থী ও স্থানীয়দের একাংশ কর্মকর্তাদের সঙ্গে তর্কে জড়ালে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে নিয়োগ কার্যক্রম স্থগিতের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসি বিক্ষুব্ধ হয়ে উঠেছে।নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, যাদের অনিয়ম-দুর্নীতি,স্বেচ্ছাচার ও দায়িত্বহীনতার জন্য বার বার নিয়োগ পক্রিয়া স্থগিত হচ্ছে তাদের আটক করে আইনের আওতায় আনা হোক। কারণ তাদের জন্য তো চাকরি প্রত্যাশীরা এভাবে বার বার হয়রানি হতে পারেন না।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি বিধি অনুযায়ী কলেজের নিয়োগ পরীক্ষারক্ষেত্রে স্থানীয় প্রশাসন, পুলিশ ও পরীক্ষার্থীদের অন্তত ৩ দিন আগে চিঠি দিয়ে অবহিত করতে হয় এবং নির্ধারিত দিনে সকাল ১০টার মধ্যে পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হয়। কিন্তু কলেজ কর্তৃপক্ষ রোববার দুপুর আড়াইটায় পরীক্ষার সময় নির্ধারণ করে জেলা প্রশাসকের প্রতিনিধিকে সকালে চিঠি দেন। কলেজ চত্ত্বরে উপস্থিত হয়ে এসব অব্যবস্থাপনা ও অনিয়ম পরিলক্ষিত হওয়ায় জেলা প্রশাসকের প্রতিনিধি নির্বাহী ম্যাজিস্ট্রেট পরীক্ষা না নিয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। এই নিয়ে ৩য় বারের মতো কলেজের অধ্যক্ষ ও ৪জন কর্মচারী নিয়োগ পরীক্ষা স্থগিত হলো। এর আগে চলতি বছরের ২ জানুয়ারি এবং ১৬ জানুয়ারিও বিভিন্ন অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগে নিয়োগ বোর্ড স্থগিত করা হয়েছিল।

স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের পতনের পর কলেজের পরিচালনা কমিটির সভাপতি পদ নিয়ে জটিলতা সৃষ্টি হয়। পরবর্তীতে সাবেক অধ্যক্ষ সেলিম উদ্দিন কবিরাজ রাজনৈতিক বিবেচনায় সভাপতি মনোনীত হন। তিনি দায়িত্ব নেয়ার পর,অবৈধ নিয়োগ পক্রিয়ায় সহযোগীতা না করায় এক ভারপ্রাপ্ত অধ্যক্ষকে দাযিত্ব থেকে সরিয়ে দিয়ে জৈষ্ঠতা লঙ্ঘন করে নজরুল ইসলামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেন এবং তড়িঘড়ি করে নিয়োগ সম্পন্ন করতে মরিয়া হয়ে উঠেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন,আওয়ামী মতাদর্শী এক কর্মচারী,বিএনপি মতাদর্শী এক শিক্ষক ও সভাপতি সিন্ডিকেট করে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়ে, জামায়াত মতাদর্শী এক শিক্ষককে অধ্যক্ষ পদে নিয়োগ দিতে মরিয়া হয়ে উঠেছে। 

উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মালেক বলেন, মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে প্রায় দেড় কোটি টাকা বানিজ্যে করা হয়েছে।তিনি বলেন,তাদের দাবি তালন্দ কলেজে মেধার ভিত্তিতে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হোক।

এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, সময় ও আয়োজনের ত্রুটির কারণে ভুল বোঝাবুঝি হয়েছিল। আমরা পরবর্তী তারিখ নির্ধারণের জন্য ইউএনও'র কার্যালয়ে গিয়েছিলাম। কলেজ সভাপতি সেলিম উদ্দিন কবিরাজও পরীক্ষা সম্পন্ন করতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেন।

এবিষয়ে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান বলেন, কমিটির সিদ্ধান্তের কারণে নিয়োগ পরীক্ষা স্থগিত হয়েছে, এখানে প্রশাসনের কিছু করার ছিল না। পরবর্তী নিয়োগ পরীক্ষার তারিখ নির্ধারণের বিষয়ে তাদের নিজেদেরই সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু

রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু