ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন উর্ফী জাভেদের ধর্ম পরিবর্তন নিয়ে তোলপাড় ঠাকুরগাঁওয়ে ৭ মাস ধরে ভাঙা কালভার্ট: বিকল্প পথে চলাচল, দুর্ঘটনার শঙ্কায় হাজারো মানুষ মাত্র ৫ মিনিটের টাবাটা করলেই চেহারা থাকবে ছিপছিপে দিনাজপুরের চিরিরবন্দরের জোড়া হত্যা মামলার প্রধান আসামিসহ ২ জন গ্রেফতার সিংড়ায় দুই ট্রাকের রেষারেষি: প্রাণ গেল অটোভ্যান চালকের সুপ্রিম কোর্টে ‘বড় জয়’ ট্রাম্পের! তবে ‘বড় ধাক্কা’ খেতে হল যৌন নির্যাতনের মামলায় তানোরে লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান সংগ্রহ অভিযান সম্পন্ন হতে চলেছে ঠাকুরগাঁওয়ে পাচারের আগেই উদ্ধার ১১৫ কেজির বিরল বিষ্ণুমূর্তি, মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা; গ্রেপ্তার-২ জুনে বিদ্যুৎ বিল বেশি এলে যা করবেন রাণীনগরে ৪০লিটার মদ ও ট্যাপেন্টাডলসহ দুইজন আটক বায়তুল মামুর জামে মসজিদের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসক ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস রুয়েটে ‘মডার্ন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সিস্টেম, ল্যাবরেটরি ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি সলিউশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত রাণীশংকৈলে টেকসই কৃষি বিষয়ে কৃষক সম্মেলন ​কর বৃদ্ধি ছাড়াই রাসিকের হাজার কোটি টাকার বাজেট ঘোষণা সিংড়া কলম ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান মোহনপুরে ৩৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফ্রান্সের ফেত দ্য লা মিউজিক উৎসবে তরুণীদের মাদক খাইয়ে ধর্ষণ যুক্তরাষ্ট্র-ইরান হামলা বন্ধে সম্মত, হরমুজ সংকট সমাধানে কাতারে বৈঠক

ফুলগাজীতে কুয়েত প্রবাসীর স্ত্রী হত্যা: অভিযুক্ত আরিফুল ইসলাম গ্রেফতার

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৬ ০৩:২৩:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৬ ০৩:২৩:০৪ অপরাহ্ন
ফুলগাজীতে কুয়েত প্রবাসীর স্ত্রী হত্যা: অভিযুক্ত আরিফুল ইসলাম গ্রেফতার ফুলগাজীতে কুয়েত প্রবাসীর স্ত্রী হত্যা: অভিযুক্ত আরিফুল ইসলাম গ্রেফতার
ফেনীর ফুলগাজীতে চাঞ্চল্যকর কুয়েত প্রবাসীর স্ত্রী বিবি কুলসুম কাজল হত্যা মামলার প্রধান অভিযুক্ত মোঃ আরিফুল ইসলামকে ঘটনার ৫০ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

র‌্যাব-৭ জানায়, গ্রেফতারকৃত আরিফুল ইসলাম (৩১) ফেনীর ফুলগাজী উপজেলার দক্ষিণ তালবাড়িয়া গ্রামের মোঃ রসুল মিয়ার ছেলে।

সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৭টার দিকে ফুলগাজী থানার উত্তর ধর্মপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, নিহত বিবি কুলসুম কাজল (৩৬) দক্ষিণ তালবাড়িয়া গ্রামের বাসিন্দা ও কুয়েত প্রবাসী নুরুল আমিনের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী ছিলেন। তার দুই সন্তান স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রাবাসে থাকলেও তিনি দুই বছর বয়সী ছেলে নাহিমকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করতেন।

র‌্যাব ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ জুন রাতে প্রতিদিনের মতো নিজ ঘরে ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়েন কাজল। গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের টিন কেটে ভেতরে প্রবেশ করে তাকে হাত-পা ও মুখ বেঁধে মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে। এ সময় তার ছোট ছেলে নাহিমের কোনো ক্ষতি করা হয়নি।

পরদিন ২৭ জুন ভোরে পাশের বাড়ির ইসমাইল মাস্টার ঘর থেকে গোঙানির শব্দ শুনে স্থানীয়দের নিয়ে ঘটনাস্থলে যান। পরে তারা কাজলকে ঘরের মেঝেতে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় রক্তাক্ত মৃত পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ফুলগাজী থানায় অজ্ঞাত ২-৩ জনকে আসামি করে মামলা করেন। মামলাটি ফুলগাজী থানার মামলা নং-১৩, তারিখ ২৮ জুন ২০২৬; ধারা- ৪৫৭/৩০২/৩৪, পেনাল কোড-১৮৬০।

র‌্যাব-৭, চট্টগ্রাম জানায়, মামলা দায়েরের পর থেকেই আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি শুরু করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে প্রধান অভিযুক্ত আরিফুল ইসলামের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন

নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন