চাঁপাইনবাবগঞ্জে গ্লোবাল ইসলামিক স্কুলের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ২৯ জুন সোমবার সকাল সাড়ে ১০টায় শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
১০ নং শাহজাহান পুর ইউনিয়নে গ্লোবাল ইসলামিক স্কুলে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ছাত্র-ছাত্রী ও শিশু-কিশোরদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। স্কুলের পরিচালনা পর্ষদের সার্বিক তত্ত্বাবধানে এ আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্কুল পরিচালক আনারুল ইসলাম ও অন্যান্য শিক্ষকবৃন্দ। গাছের চারা বিতরণ আয়োজনে গাছ পেয়ে শিশু শিক্ষার্থীদের আনন্দিত দেখা গেছে।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১০নং শাহজাহানপুর ইউনিয়নে গ্লোবাল ইসলামিক স্কুল এ বছর থেকে সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় সুনামের সাথে পাঠদান করে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক