ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালপুরে অবৈধভাবে মাটি কাটায় ইটভাটা মালিককে জরিমানা রাসিক প্রশাসকের সাথে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় ৫০ গ্রাম হেরোইন সহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ শাহজাদপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার কাশিয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারী কালিমুদ্দীন গ্রেপ্তার রাজপাড়া থানায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ বোয়ালিয়া মডেল থানায় মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড কাশিয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন, থানায় সাজাপ্রাপ্ত আসামি আজাদ ও তার স্ত্রীকে ঘিরে সমালোচনা রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ তানোরে সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ পীরগঞ্জ বন বিভাগের লাগানো ১০ হাজার চারা গাছ ‌ তুলে ফেলেছে দুবৃত্তরা ‘টাকা নিয়ে আসি’, বলে ২ মেয়েকে রাস্তায় রেখে উধাও মা চলনবিলে শ্রাবণেই শাপলা ফুলের সমারোহ মূল্যই নেই ট্রাম্পের সমঝোতা সইয়ে, মার্কিন বাহিনীকে হুঁশিয়ারি মোজতবার যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২,৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই গুরুদাসপুুরে চেয়ারম্যান প্রার্থীর নামে চাঁদা আদায়ের মিথ্যাচারে মানববন্ধন নগরীতে দেশীয় চোলাইমদ সহ মাদক কারবারী লিটন গ্রেপ্তার

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন- এ শতভাগ সাফল্য অর্জন রাসিকের

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৬ ১১:২৩:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৬ ১১:২৩:৩০ পূর্বাহ্ন
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন- এ শতভাগ সাফল্য অর্জন রাসিকের জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন- এ শতভাগ সাফল্য অর্জন রাসিকের
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এ শতভাগ সাফল্য অর্জন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। এ ক্যাম্পেইনে নির্ধারিত লক্ষ্যমাত্রা সর্বমোট ৬৬,৩৯৫ জন শিশুর বিপরীতে ৬৬,৬৪৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে, যা শতকরা ১০০.৩৮ শতাংশ।

রাসিকের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী ৯,১১৩ জন শিশুর লক্ষ্যমাত্রার বিপরীতে ৯,১৪৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়, যা শতকরা ১০০.৩৬ শতাংশ। একইভাবে ১২-৫৯ মাস বয়সী ৫৭,২৮২ জন শিশুর লক্ষ্যমাত্রার বিপরীতে ৫৭,৫০২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়, যা শতকরা ১০০.৩৮ শতাংশ। সর্বমোট ৬৬,৩৯৫ জন শিশুর লক্ষ্যমাত্রার বিপরীতে ৬৬,৬৪৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান করা হয়েছে, যা শতকরা ১০০.৩৮ শতাংশ।

রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের এ সাফল্যে নগরবাসী, অভিভাবক, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

তিনি বলেন, শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে এ ধরনের জনস্বাস্থ্য কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও রাজশাহী সিটি কর্পোরেশন জনস্বাস্থ্য উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

উল্লেখ্য, রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় নগরীর ৩৮৪টি কেন্দ্রে ২৮ জুন ২০২৬ তারিখে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ ক্যাম্পেইনে নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ৬-৫৯ মাস বয়সী শিশুদের মাঝে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো কার্যক্রম শতভাগ সফলতার সাথে সম্পন্ন করা হয়েছে। এ কার্যক্রম পরিচালনায় রাসিকের স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি মোট ৭৬৮ জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ