ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুরুদাসপুরে সংখ্যালঘুর জমি জবরদখলের অভিযোগ সিংড়ায় নিরাপদ সড়ক চাইয়ের নবগঠিত কমিটির সঙ্গে এসিল্যান্ডের শুভেচ্ছা বিনিময় আদালতে মামলা চলমান এরই মধ্যে রাণীশংকৈলে জমি দখলের চেষ্টা সিংড়ায় সরকারি ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নাগরিকদের অধিকার সচেতন করেছে 'সুশীল' প্রকল্প সিংড়ায় এমপি আনুর সঙ্গে উপজেলা ও পৌর বিএনপির মতবিনিময় সভা আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরু নিজেকে ‘শেখ হাসিনার চেয়েও বড় আ.লীগ’ দাবি করা সেই পুলিশ কর্মকর্তাকে ধরল ডিবি নওগাঁর মহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‘সব ঠিক করে দেওয়ার’ আশ্বাসে মহিলা লীগ নেত্রীকে বাংলোয় ঢাকলেন ওসি ফতুল্লায় পুলিশ হত্যা মামলায় গ্রেপ্তার ৬, পালাতে গিয়ে গুলি খেলেন মূলহোতা ডেভিড বাঁশঝাড়ের পাশে ছেলেসন্তান জন্ম দিলেন মানসিক ভারসাম্যহীন নারী অবৈধভাবে সীমান্ত পেরোনোর সময় নারী-পুরুষ-শিশুসহ ১১ জন আটক হিলি সীমান্তে ডিসেম্বরকে ঘিরে কঠোর অবস্থানে বিজিবি লাচ্ছির বোতলে বিষ মিশিয়ে শিশুকে হত্যাচেষ্টা, যুবক গ্রেপ্তার ১৮ বছর পর মায়ের কাছে বাদল, আবার ফিরতে হবে কারাগারে শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মীর মৃত্যু নওগাঁর কৃষকরা চারা গজানো ধান নিয়ে বিপাকে বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং ‘শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে’

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৬ ০৮:৫৫:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৬ ০৮:৫৫:২৭ অপরাহ্ন
মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
নিজের ১৩ বছর বয়সী কন্যাকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নেত্রকোণার পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের কৈলাটি গ্রামে ঘটনাটি ঘটে।

শনিবার (২৭ জুন) দুপুরের দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মেয়েটির আর কোনো আত্মীয় না থাকায় প্রতিবেশী মাইদুজ্জামান সরকার শনিবার মামলা করেছেন। মামলার এজাহার ও থানা সূত্রে জানা যায়, গত ২৬ জুন দিবাগত রাতে ধর্ষণের ঘটনা ঘটে।

এজাহারে বলা হয়, মাদকাসক্ত সজিতের সঙ্গে টিকতে না পেরে ৬ মাস আগে মেয়েটির মা অন্যত্র চলে যায়। ২৬ জুন রাতে সজিত তার ১৩ বছর বয়সী মেয়েকে ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এসে সজিতকে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে।

ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, জিজ্ঞাসাবাদে আসামি মেয়েকে ধর্ষণের কথা স্বীকার করেছেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক

রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক