ঢাকা , বুধবার, ২৫ মার্চ ২০২৬ , ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্বজুড়ে জ্বালানি সংকট: দেশের মজুত নিয়ে যা বলছে বিপিসি বোয়ালমারীতে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত আমেরিকার ক্ষেপণাস্ত্র শর্তে ‘না’! যুদ্ধ বন্ধ করতে পাল্টা প্রস্তাব ইরানের ছোট গুনাহও ধ্বংসের কারণ ১৮ বছর আগের চুক্তি, ৪৫০ কোটি রুপি পাচ্ছে ওয়ার্ন পরিবার স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী কোম্পানীগঞ্জে আগুনে পুড়ল ৪ দোকান মার্কিন-ইজরায়েলি জাহাজ বাদে অন্যেরা হরমুজ দিয়ে যাতায়াত করতে পারবে, তবে মানতে হবে শর্ত! নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়ল ২৪ দোকান দেশে স্বর্ণের দামে ফের বড় পতন জুলাইযোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি দেয়া হবে: তথ্যমন্ত্রী শিশুদের ভবিষ্যতে শিক্ষা, প্রযুক্তি ও স্বাস্থ্যখাতে জোর দেওয়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের রাজশাহীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি নগরীতে বিপুল পরিমান গাঁজা-হেরোইনসহ স্বামী-স্ত্রী গ্রেফতার খুশিকে ঘিরে জোর জল্পনা নাক-ঠোঁটের পর স্তনে সার্জারি ভৈরবে ট্রেনে কাটা পড়ে ২জনের মৃত্যু স্ত্রীর সঙ্গে বিরোধ, অভিমানে স্বামীর আত্মহত্যা শ্বশুরবাড়ীতে বউ নিতে এসে দুপক্ষের সংঘর্ষে মৃত্যু ২ ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ

ট্রাক ধরতে গিয়ে ট্রাকচাপায় পা হারালেন কনস্টেবল

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ০৪:৩৫:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ০৪:৩৫:৪৭ অপরাহ্ন
ট্রাক ধরতে গিয়ে ট্রাকচাপায় পা হারালেন কনস্টেবল ছবি: সংগৃহীত
চট্টগ্রামে লোহাগাড়ায় চেকপোস্টে পুলিশের সংকেত অমান্য করে চলে যাওয়ার সময় এক মোটরসাইকেল চালককে ধরতে গিয়ে ট্রাকচাপায় পা হারিয়েছেন এক পুলিশ সদস্য।

রোববার (২২ জুন) উপজেলার চুনতি হাজী রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।

ট্রাকেরচাপায় পা হারানো পুলিশ সদস্যের নাম মো. আলাউদ্দিন। তিনি লোহাগাড়া থানায় কনস্টেবল।

তবে এই দুর্ঘটনার সূত্রপাত সংকেত অমান্য করে চলে যাওয়ার সময় বাইক চালককে আরেক পুলিশের ধাক্কা দেওয়ার ঘটনা ঘিরে। বাইক চালককে ধাক্কা দেওয়া পুলিশ মনছুরও লোহাগাড়া থানায় কনস্টেবল।

স্থানীয়রা জানিয়েছে চুনতী হাজী রাস্তার মাথা এলাকায় চট্টগ্রাম-কক্সাবাজার মহাসড়কে চেকপোস্ট বসিয়েছিল লোহাগাড়া থানা পুলিশের একটি দল।

ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ৫৫ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, মহাসড়কের এক পাশে পুলিশের একটি দল দাঁড়িয়ে ছিল। সে সময় ধীর গতিতে একটি ট্রাক অতিক্রম করছিল, ট্রাকের পেছনে ছিল একটি মোটর সাইকেল। রাস্তার পাশে পানির বোতল হাতে দাঁড়িয়ে থাকা এক পুলিশ সদস্য ট্রাকের পেছনে থাকা মোটর সাইকেলকে থামার সংকেত দেন।

ওই সময় সাদা পোশাক পরা এক পুলিশ সদস্য দৌঁড়ে রাস্তার অপরপ্রান্তে যায় মোটর সাইকেলটি আটকাতে। কিন্তু মোটর সাইকেলটি সংকেত অমান্য করে দ্রুত চলে যায়। তার পেছনে থাকা আরেকটি একটি মোটর সাইকেল ছিল। পুলিশ সদস্যরা দ্বিতীয় মোটরসাইকেলটিকে থামার সংকেত দিল চালক মোটর সাইকেল নিয়ে দ্রুত সটকে পড়ার চেষ্টা করেন।

ওই সময় মোবাইল নিয়ে দাঁড়িয়ে থাকা এক পুলিশ সদস্য দৌঁড়ে গিয়ে মোটর সাইকেলের পেছনে বসা যুবকে ধাক্কা দিলে মোটর সাইকেলটি ট্রাকের পাশে পড়ে যায়।

তখন আগের মোটর সাইকেল ধরতে রাস্তার বিপরীতে যাওয়া পুলিশ সদস্য দৌঁড়ে এসে মোটর সাইকেল চালককে জড়িয়ে ধরার চেষ্টা করলে পাশে থাকা ট্রাকের চাকার নিচে তিনি চাপা পড়েন।

ভিডিওতে দেখা গেছে ট্রাকের নিচ থেকে আহত পুলিশ সদস্যকে বের করা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার জানান, রোববার রাত আটটার দিকে সড়ক দুর্ঘটনায় আহত এক পুলিশ সদস্যকে হাসপাতালে আনা হয়েছিল। রাতে তার অস্ত্রপচার হয়েছে। একটি পায়ের গোড়ালি কেটে ফেলা হয় তার।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. তফিকুল আলম বলেন, মাদক পাচারের খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশ একটি দল সেখানে মোটর সাইকেল তল্লাশির জন্য চেকপোস্ট স্থাপন করে। এ সময় সংকেত অমান্য করে মোটর সাইকেল চালক চলে যাবার চেষ্টা করলে পাশে থাকা ট্রাকের চাপায় আমাদের এক সদস্য আহত হয়েছেন।

পুলিশ সদস্যের ধাক্কা দেওয়ার বিষয়ে তিনি বলেন, যিনি ধাক্কা দিয়েছেন বিষয়টি তিনি ‘প্রফেশনালি ট্যাকল’ করতে পারেননি। আমরা বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি

রাজশাহীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি