ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬ , ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বাঘের মতো বিরল প্রজাতির ডোরাকাটা বিড়াল ঘিরে কৌতূহল যে আমল না করলে কবরের তিন প্রশ্নের জবাব এর মধ্যে একটি ও প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না! আত্রাইয়ে ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও এইচএসসি-২০২৬ ব্যাচের বিদায় অনুষ্ঠিত মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার পুকুরে ভাসছিল ৮ মাসের সন্তান, পাড়ে বসে ছিলেন মা গভীর রাতে বিধবা নারীর ঘরে ইমাম ধরা মাদকসেবনের দায়ে রাজশাহীতে যুবকের ৭ দিনের কারাদণ্ড বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী সাজিদ হত্যা: আসামি ইশতিয়াক গ্রেফতার মান্দায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা কাচ্চি ডাইনের রান্নাঘরে ইঁদুরের মলমূত্র, নষ্ট চাল দিয়ে তৈরি হয় খাবার রাসিক প্রশাসকের সঙ্গে ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, লক্ষ্যমাত্রা ৬৬ হাজারের বেশি শিশু দোয়ারাবাজারে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ কুমিল্লায় ধর্ষণ থেকে বাঁচতে প্রতিবন্ধী যুবককে গলা কেটে হত্যা টাঙ্গাইলে হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর মরদেহ উদ্ধার লক্ষ্মীপুরে মা ও ৩ মেয়ে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন নগরীর পবা ও কাশিয়াডাঙ্গা থানায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার মোহনপুরে আম পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষে ব্যবসায়ী নিহত ইরানকে বাদ দিতে পাতানো ম্যাচের অভিযোগ, মুখ খুললেন অস্ট্রিয়া কোচ নিষিদ্ধ ছাত্রলীগ নেতার শ্বশুরবাড়িতে সারজিস ও নাসীরুদ্দীন

গভীর রাতে বিধবা নারীর ঘরে ইমাম ধরা

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৬ ০৮:৪৮:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৬ ০৮:৪৮:৩০ অপরাহ্ন
গভীর রাতে বিধবা নারীর ঘরে ইমাম ধরা গভীর রাতে বিধবা নারীর ঘরে ইমাম ধরা
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক নারীর ঘর থেকে গভীর রাতে স্থানীয় একটি মসজিদের ইমামকে আটক করেছে এলাকাবাসী।

শনিবার (২৭ জুন) রাত ১২টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দেড়াগাঁতী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ওই নারী প্রকাশ্যে ইমামকে বিয়ে করার ইচ্ছার কথাও জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, দেড়াগাঁতী মধ্যপাড়া জামে মসজিদ (টাঙ্গাইল পাড়া)-এর ইমাম মো. সেলিম ওই এলাকার এক বিধবা নারীর বাড়িতে গেলে বিষয়টি জানতে পারেন এলাকাবাসী। পরে স্থানীয়রা সেখানে গিয়ে তাকে আটক করেন। অভিযুক্ত ইমাম উপজেলার নলছিয়া এলাকার বাসিন্দা এবং দীর্ঘ প্রায় ১০ বছর ধরে ওই মসজিদে ইমামতি করছেন।

ওই নারীর স্বামী মারা যাওয়ার পর থেকেই তার সঙ্গে ইমাম সেলিমের যোগাযোগ ছিল এবং এ নিয়ে এলাকায় বিভিন্ন সময়ে আলোচনা চলছিল বলে জানা গেছে।

অভিযোগের বিষয়ে মো. সেলিম বলেন, প্রায় দেড় মাস ধরে আমাদের মধ্যে মুঠোফোনে যোগাযোগ ছিল। সেই সূত্রেই আমি তার বাড়িতে যাই। পরে স্থানীয় লোকজন এসে আমাকে আটক করে।

অন্যদিকে শানু বেগম বলেন, আমাদের মধ্যে সম্পর্ক রয়েছে। আমি বাবার বাড়িতে যাওয়ার জন্য বের হয়েছিলাম। পরে তিনি আমার ঘরে আসেন। আমি তাকে বিয়ে করতে চাই।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, ঘটনার বিষয়টি আমরা জেনেছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বাঘের মতো বিরল প্রজাতির ডোরাকাটা বিড়াল ঘিরে কৌতূহল

রাজশাহীতে বাঘের মতো বিরল প্রজাতির ডোরাকাটা বিড়াল ঘিরে কৌতূহল