ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে সাড়ে সাত কেজি গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১ বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন, নবদম্পতির মৃত্যু মান্দায় বনাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এসএসসিতে অকৃতকার্যদের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে: শিক্ষামন্ত্রী রাণীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ট্রেন যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা ঘর থেকেই দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি:রাণীশংকৈলে র‍্যালি,মহড়া ও আলোচনা সভা ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ‘জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে’ রাজশাহীতে জুয়াড়ি ও মাদক কারবারী সহ গ্রেপ্তার ৮ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩০ নিয়ামতপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত রাণীনগরে মাদক সেবির ৬মাসের কারাদন্ড ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে গোদাগাড়ীতে বিক্ষোভ, অবরুদ্ধ কর্মকর্তা-কর্মচারীরা আত্রাইয়ে পথরোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টা: মামলার পর দুই আসামি গ্রেফতার নগরীর খড়খড়ি কমলাপুরে জমি বিরোধে সংঘর্ষ, ব্যবসায়ীর মৃত্যু বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ​নগর উন্নয়নে খাসজমি চায় রাসিক নগরীর কেদুর মোড়ে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

কাচ্চি ডাইনের রান্নাঘরে ইঁদুরের মলমূত্র, নষ্ট চাল দিয়ে তৈরি হয় খাবার

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৬ ০৮:২০:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৬ ০৮:২০:১৭ অপরাহ্ন
কাচ্চি ডাইনের রান্নাঘরে ইঁদুরের মলমূত্র, নষ্ট চাল দিয়ে তৈরি হয় খাবার কাচ্চি ডাইনের রান্নাঘরে ইঁদুরের মলমূত্র, নষ্ট চাল দিয়ে তৈরি হয় খাবার
বগুড়া শহরে কাচ্চি ডাইন নামে একটি রেস্তোরাঁর রান্নাঘর ও স্টোররুমে ইঁদুরের মলমূত্র পেয়েছে প্রশাসন। এ ছাড়া নষ্ট ও ছত্রাকযুক্ত (ফাঙ্গাস) বাসমতি চাল দিয়ে কাচ্চি প্রস্তুত করতে দেখা যায় বলে জানিয়েছে অধিদপ্তর। 

রোববার (২৮ জুন) বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত বগুড়া মহানগরের ইয়াকুবিয়া মোড়ে অবস্থিত কাচ্চি ডাইন রেস্তোরাঁয় অভিযান চালানো হয়। এ ঘটনায় রেস্তোরাঁ কর্তৃপক্ষকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান এ অভিযানে নেতৃত্ব দেন।

ভোক্তা অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযানের সময় রেস্তোরাঁটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য, খাদ্য তৈরির উপকরণ ও সরঞ্জাম সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। কাঁচা মাছ ও মাংসের সঙ্গে টক দই এবং বিভিন্ন মসলাজাতীয় খাদ্য একই ফ্রিজে সংরক্ষণ করা হচ্ছিল। এ ছাড়া নষ্ট ও ছত্রাকযুক্ত (ফাঙ্গাস) বাসমতি চাল দিয়ে কাচ্চি প্রস্তুত করতে দেখা যায়। অভিযানকালে রেস্তোরাঁটির রান্নাঘর ও স্টোররুমে ইঁদুর ও টিকটিকির বিচরণও দেখা যায়। বিভিন্ন খাদ্য প্রস্তুত ও পরিবেশনের সরঞ্জামেও ইঁদুরের মলমূত্র পাওয়া যায়।

এসব অপরাধের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় কাচ্চি ডাইনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় উপস্থিত ছিলেন কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জেলার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়াসহ বগুড়া র‌্যাব-১২ এবং জেলা পুলিশের সদস্যরা।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে জুয়াড়ি ও মাদক কারবারী সহ গ্রেপ্তার ৮

রাজশাহীতে জুয়াড়ি ও মাদক কারবারী সহ গ্রেপ্তার ৮