ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চন্দ্রিমায় চুরি মামলায় গ্রেপ্তার ১, পলাতক আসামির বাসা থেকে শাড়ি-বোরকা-থ্রি-পিস উদ্ধার সিংড়ায় নিখোঁজের একদিন পর ভ্যান চালকের মরদেহ উদ্ধার ভাত-ঘি খেয়েও কমবে মেদ! তিন মাসে ২২ কেজি ওজন কমানোর ৯ উপায় বললেন পুষ্টিবিদ পাকিস্তানের দুই বিমানঘাঁটিতে তিন দিনে বেশ কয়েকবার অবতরণ তুরস্কের সামরিক বিমানের হরমুজ প্রণালীর ছবি দেখিয়ে আমেরিকার নতুন ভূখণ্ড দাবি ট্রাম্পের, পাত্তাই দিল না ইরান ‘নিজেকেই ভারত মনে হচ্ছে’, জাতীয় পতাকার আদলে তৈরি পোশাকে উর্বশী, ফের বিতর্কে অভিনেত্রী ‘অল্পবয়সিদের এঁরা ঘৃণা করেন’! বলিউডের ‘বর্ষীয়ান’ অভিনেতাদের বিরুদ্ধে বিস্ফোরক তনুশ্রী দত্ত অভিনেত্রী সারার গোপন ভিডিও ফাঁস নিয়ে যা জানা গেলো বাবার মরদেহ বারান্দায়, সাড়ে তিন হাত জায়গা নিয়ে ২ ভাইয়ের সংঘর্ষ ফেনীতে ২১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক ফেনীতে ৮ হাজার ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কামারগাঁ ইউপি নির্বাচনে সুলতান সকলের কাছে দোয়া প্রত্যাশী নিয়ামতপুরে এমপি মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান তানোরে ছাত্রদলের মাদকবিরোধী প্রচারণা সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পুঠিয়ার ইউএনও লিয়াকত সালমান নাপিতের দোকানে অপেক্ষা ভালো লাগত না তাই ১৭ বছর ধরে নিজের চুল নিজেই কাটেন ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ৩৯৭ বোতল ভারতীয় মাদক উদ্ধার আত্রাইয়ে নবনির্মিত পরিদর্শন কক্ষ উদ্বোধন, বাড়বে প্রশাসনিক সেবার গতি নিয়ামতপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক নৃপেন্দ্রনাথ মন্ডলের পরলোকগমন রাণীনগরে যমজ দুই বোনসহ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, লক্ষ্যমাত্রা ৬৬ হাজারের বেশি শিশু

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৬ ০৮:০৯:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৬ ০৮:০৯:০৭ অপরাহ্ন
রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, লক্ষ্যমাত্রা ৬৬ হাজারের বেশি শিশু রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, লক্ষ্যমাত্রা ৬৬ হাজারের বেশি শিশু
জাতীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৮ জুন) সকাল ৮টায় রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নগর ভবনে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

রাসিকের ব্যবস্থাপনায় মহানগরীর ৩০টি ওয়ার্ডে এ ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। এবার নগরীতে ৬-১১ মাস বয়সী ৯ হাজার ১১৩ জন এবং ১২-৫৯ মাস বয়সী ৫৭ হাজার ২৮২ জন শিশুসহ মোট ৬৬ হাজার ৩৯৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শিশুর সুস্থ, সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ গঠনে ভিটামিন ‘এ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো শিশু যেন ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ থেকে বাদ না পড়ে, সে বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, রাজশাহী নগরবাসীর প্রতি বিশেষ আহ্বান, আপনার ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে গিয়ে বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। স্বাগত বক্তব্য দেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাসিকের সচিব সোহেল রানা।

এ সময় পরিবার পরিকল্পনা রাজশাহী বিভাগের পরিচালক ড. কস্তুরী আমিনা কুইন, রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকেরসহ স্বাস্থ্য বিভাগ ও অন্যান্য শাখার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

রাসিক সূত্র জানায়, ক্যাম্পেইন চলাকালে মহানগরীর ৩০টি ওয়ার্ডের ৩৮৪টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। পাশাপাশি ওয়ার্ড কার্যালয়ে রাত ৮টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

এ কর্মসূচির আওতায় ৬-১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন সফল করতে ৩৮৪টি কেন্দ্রে দুইজন করে মোট ৭৬৮ জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চন্দ্রিমায়  চুরি মামলায় গ্রেপ্তার ১, পলাতক আসামির বাসা থেকে শাড়ি-বোরকা-থ্রি-পিস উদ্ধার

চন্দ্রিমায় চুরি মামলায় গ্রেপ্তার ১, পলাতক আসামির বাসা থেকে শাড়ি-বোরকা-থ্রি-পিস উদ্ধার