ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪ নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪ কোচিং থেকে লাশ হয়ে বাড়ি ফিরলেন শিক্ষার্থী শিবা রাণী: শোকে স্তব্ধ পরিবার, কাঁদছে পুরো এলাকা সাতকানিয়ার আলোচিত সেলিম হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর সাপাহারে আমের বিপনন ও বাজারজাতকরণ সংক্রান্ত মত বিনিময় সভা লালপুরে ইউপি সদস্য মনির বাহিনীর বিচারের দাবিতে সংবাদ সম্মেলন রাণীশংকৈলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: বেশি বেশি গাছ লাগানোর আহ্বান সিংড়ার ডাহিয়া ইউপি নির্বাচনে প্রভাষক কামরুলের প্রার্থীতা ঘোষণা ও গণসংযোগ মোহনপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি মিলন তানোরের প্রতিবন্ধী নাজিবুর খুঁজছেন জীবনসঙ্গী মাস্কের সঙ্গে দাঁড়িপাল্লায় অম্বানী, আদানি, বিড়লারা কে কোথায় দাঁড়িয়ে? মৃত্যুর চার মাস পরে শেষকৃত্য হবে আয়াতোল্লা আলি খামেনেইয়ের, অবশেষে দিন ঘোষণা করল ইরান ‘আমি নাকি সমকামী!’ বিয়ে ভাঙতেই মৌনীর যৌন অভিরুচি নিয়ে প্রশ্ন, মুখ খুললেন অভিনেত্রী দু’বছর পরে হিন্দি ধারাবাহিকে ফিরছেন দেবচন্দ্রিমা সিংহ রায় বিশ্বকাপের মঞ্চে নোরার ‘সির সির’ গানের ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, নগরজুড়ে ২.৫ লাখ গাছ লাগানোর পরিকল্পনা রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুঠিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত প্রশিক্ষণ পেলে নারীরা আর পিছিয়ে থাকবে না: ভূমিমন্ত্রী মিনু

বয়সের সঙ্গে দাঁত পড়ে যায়, সময় থাকতে যত্ন নিতে ৫ পরামর্শ

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ০৪:৩২:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ০৪:৩২:০০ অপরাহ্ন
বয়সের সঙ্গে দাঁত পড়ে যায়, সময় থাকতে যত্ন নিতে ৫ পরামর্শ ফাইল ফটো
বয়সের সঙ্গে অনেকেই দাঁতের যত্ন নিতে ভুলে যান। ফলে বয়ষ্কদের ক্ষেত্রে এক সময়ে সমস্ত দাঁত পড়ে যেতে পারে। আমেরিকার ‘সেন্টার ফর ডিজ়িজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’-এর ২০২০ সালের তথ্য বলছে, ৬৫ থেকে ৭৪ বছর বয়সের মধ্যে ১১ শতাংশ মানুষের সব দাঁত পড়ে যায়। তাই দন্ত্যচিকিৎসকদের মতে, সময় থাকতে সাবধান হওয়া উচিত এবং মুখের স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত।

১) মাড়ির যত্ন: সমীক্ষা বলছে ৬৫ বছরের পর তিন জন মানুষের মধ্যে অন্তত এক জন মাড়ির কোনও না কোনও সমস্যায় ভোগেন। কারও দাঁত অক্ষত থাকলেও মাড়ির সমস্যা বয়সকালে খাবার চিবোতে বাধা দেয়। তার ফলে অনেকেই শক্ত খাবার এড়িয়ে চলেন, যা পরোক্ষে শরীরে পুষ্টির অভাব তৈরি করে। মাড়ি ফুলে গেলে তা থেকে প্রদাহ তৈরি হতে পারে। যদি দাঁত মাজতে গিয়ে মাড়ি থেকে রক্তপাত হয় বা মাড়িতে ব্যথা হয়, তা হলে দন্ত্যচিকিৎসকের পরামর্শ নেওয়া যেতে পারে।

২) ড্রাই মাউথ: বয়সের সঙ্গে মুখে লালা তৈরির পরিমাণ কমে আসে। তার ফলে মুখের ভিতরের অংশ শুকিয়ে যায়। কিন্তু লালা মুখের ভিতরের অ্যাসিডের পরিমাণ নিয়ন্ত্রণ করে দাঁতের এনামেল সুরক্ষিত রাখতে সাহায্য করে। অনেক সময়ে রক্তচাপ সহ বিভিন্ন অসুখের ওষুধ থেকেও ড্রাই মাউথ হতে পারে। সমস্যা থেকে বাঁচতে, দিনে পর্যাপ্ত পরিামাণে জল খাওয়া উচিত। কোনও খাবার খাওয়ার পরেই কুলকুচি করতে হবে। পাশাপাশি, নিয়মিত ফ্লুয়োরাইড জাতীয় টুথপেস্ট এবং কোনও ভাল মাউথওয়াশ দিয়ে মুখ ধোয়া উচিত।

৩) চিকিৎসকের ভূমিকা: দাঁতের ক্ষেত্রে অনেকেই শেষ মুহূর্তে চিকিৎসকের শরণাপন্ন হন। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই নিয়মিত দন্ত্যচিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত। তার ফলে সমস্যা দ্রুত শনাক্ত করা সম্ভব।

৪) খরচসাপেক্ষ: দাঁতের চিকিৎসা ব্যয়বহুল। অনেকেই তার জন্য চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ নিলেও চিকিৎসা সম্পূর্ণ করেন না। সঠিক সময়ে সমস্যা শনাক্ত না হলে, খরচ এবং সমস্যা আরও বাড়তে পারে। তাই বয়সের সঙ্গে দাঁতের চিকিৎসার জন্য বিমা করিয়ে রাখা যেতে পারে। পাশাপাশি, নিয়মিত চিকিৎসকের সঙ্গে পরামর্শ করলে চিকিৎসার খরচ অনুয়ায়ী পরিকল্পনা করা যেতে পারে।

৫) বদভ্যাস ত্যাগ: দাঁতের ক্ষতির ক্ষেত্রে ধূমপান, কফি, গুটখা বা খৈনির মতো জিনিসগুলি মারাত্মক ক্ষতি করে। তাই সময় থাকতে এই ধরনের অভ্যাসগুলি ত্যাগ করতে পারলে সার্বিক ভাবে মুখের স্বাস্থ্য ভাল থাকে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪

নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪