ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালপুরে অবৈধভাবে মাটি কাটায় ইটভাটা মালিককে জরিমানা রাসিক প্রশাসকের সাথে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় ৫০ গ্রাম হেরোইন সহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ শাহজাদপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার কাশিয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারী কালিমুদ্দীন গ্রেপ্তার রাজপাড়া থানায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ বোয়ালিয়া মডেল থানায় মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড কাশিয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন, থানায় সাজাপ্রাপ্ত আসামি আজাদ ও তার স্ত্রীকে ঘিরে সমালোচনা রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ তানোরে সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ পীরগঞ্জ বন বিভাগের লাগানো ১০ হাজার চারা গাছ ‌ তুলে ফেলেছে দুবৃত্তরা ‘টাকা নিয়ে আসি’, বলে ২ মেয়েকে রাস্তায় রেখে উধাও মা চলনবিলে শ্রাবণেই শাপলা ফুলের সমারোহ মূল্যই নেই ট্রাম্পের সমঝোতা সইয়ে, মার্কিন বাহিনীকে হুঁশিয়ারি মোজতবার যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২,৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই গুরুদাসপুুরে চেয়ারম্যান প্রার্থীর নামে চাঁদা আদায়ের মিথ্যাচারে মানববন্ধন নগরীতে দেশীয় চোলাইমদ সহ মাদক কারবারী লিটন গ্রেপ্তার

মোহনপুরে আম পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষে ব্যবসায়ী নিহত

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৬ ০৭:৫৩:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৬ ০৭:৫৩:৫৫ অপরাহ্ন
মোহনপুরে আম পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষে ব্যবসায়ী নিহত ছবি: সংগৃহীত
রাজশাহীর মোহনপুর উপজেলার হরিহরপাড়া গ্রামে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আবদুর রাজ্জাক (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় এক কিশোর আহত হয়েছে। ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় তাদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

শনিবার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হরিহরপাড়া গ্রামের একটি মুদিদোকানের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আবদুর রাজ্জাক একই গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি মৌগাছি বাজারে গবাদিপশুর খাদ্য বিক্রির ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাঁর বাবার নাম ভূগোল মণ্ডল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার একদিন আগে আবদুর রাজ্জাকের পরিবারের মালিকানাধীন দুটি আম্রপালি গাছ থেকে স্থানীয় এক ব্যক্তি আম পেড়ে বিক্রি করেন। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষ চলাকালে ইট ও লাঠির আঘাতে আবদুর রাজ্জাক গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে পথেই তাঁর মৃত্যু হয়। একই ঘটনায় জুয়েল রানা (১৬) নামে এক অটোরিকশাচালক আহত হন। তাঁকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সংঘর্ষে মকবুল, তাঁর ছেলে শাহীনসহ কয়েকজন অংশ নেন। ঘটনার পর থেকেই তারা বাড়িঘরে তালা দিয়ে আত্মগোপনে রয়েছেন।

খবর পেয়ে মোহনপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এবং রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আকতার ঘটনাস্থল পরিদর্শন করেন।

মোহনপুর থানার ওসি মিজানুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে আটজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ