ঢাকা , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ , ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে মিতালী শরীরচর্চা কেন্দ্রের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান রাজশাহী নগরীতে লোকাল ফুটবল লিগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হুইপ অপুকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক সিংড়ায় চৌগ্রাম ইউপি চেয়ারম্যান প্রার্থী কোরবানের উদ্যোগে দোয়া মাহফিল জয়পুরহাটে মাদক কারবারির বাড়ি থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল সহ গ্রেপ্তার ১ গোদাগাড়ীতে অটোচালক হত্যা মামলায় গ্রেপ্তার ৪ শাহ মখদুম দরগাহ মসজিদে নামাজ শুরু আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত, ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাণীশংকৈলে ওয়ার্কার্স পার্টির নেতা জামায়াতে যোগদান রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধন পাঁজরের পাঁচটি হাড়ে চিড়, জখম ফুসফুস! গুরুতর অসুস্থ অভিনেতা টিনু আনন্দ, এখন কেমন আছেন? ‘বাড়িতে কোনও স্বাধীনতা নেই’! ঘরের কোনও কিছুতেই গৌরীর ভয়ে মত প্রকাশ করতে পারেন না শাহরুখ? দোয়া চাওয়ার পাশাপাশি সমালোচকদেরও যে বার্তা দিলেন অনন্ত জলিল প্রভা খরচ বাঁচাতে মায়ের শাড়ি পরেন অভিনেত্রী বাহরাইনে মার্কিন রাডারে ইরানের হামলার দাবি আকাশে চীনের ভয়ংকর যুদ্ধবিমান, প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ! এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি ‘অমরত্বের’ খোঁজে পুতিন, ৭ হাজার বানরের ওপর রাশিয়ার গবেষণা যুক্তরাষ্ট্রে মাটির নিচ থেকে ২৪ ঘণ্টা পর ১১ মাসের শিশুকে জীবিত উদ্ধার প্রযুক্তি বিশ্বের ধনকুবেরদের চীনা বংশোদ্ভূত নারীই কেন পছন্দ

মোহনপুরে আম পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষে ব্যবসায়ী নিহত

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৬ ০৭:৫৩:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৬ ০৭:৫৩:৫৫ অপরাহ্ন
মোহনপুরে আম পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষে ব্যবসায়ী নিহত ছবি: সংগৃহীত
রাজশাহীর মোহনপুর উপজেলার হরিহরপাড়া গ্রামে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আবদুর রাজ্জাক (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় এক কিশোর আহত হয়েছে। ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় তাদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

শনিবার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হরিহরপাড়া গ্রামের একটি মুদিদোকানের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আবদুর রাজ্জাক একই গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি মৌগাছি বাজারে গবাদিপশুর খাদ্য বিক্রির ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাঁর বাবার নাম ভূগোল মণ্ডল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার একদিন আগে আবদুর রাজ্জাকের পরিবারের মালিকানাধীন দুটি আম্রপালি গাছ থেকে স্থানীয় এক ব্যক্তি আম পেড়ে বিক্রি করেন। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষ চলাকালে ইট ও লাঠির আঘাতে আবদুর রাজ্জাক গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে পথেই তাঁর মৃত্যু হয়। একই ঘটনায় জুয়েল রানা (১৬) নামে এক অটোরিকশাচালক আহত হন। তাঁকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সংঘর্ষে মকবুল, তাঁর ছেলে শাহীনসহ কয়েকজন অংশ নেন। ঘটনার পর থেকেই তারা বাড়িঘরে তালা দিয়ে আত্মগোপনে রয়েছেন।

খবর পেয়ে মোহনপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এবং রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আকতার ঘটনাস্থল পরিদর্শন করেন।

মোহনপুর থানার ওসি মিজানুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে আটজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহ মখদুম দরগাহ মসজিদে নামাজ শুরু

শাহ মখদুম দরগাহ মসজিদে নামাজ শুরু