ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬ , ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বাঘের মতো বিরল প্রজাতির ডোরাকাটা বিড়াল ঘিরে কৌতূহল যে আমল না করলে কবরের তিন প্রশ্নের জবাব এর মধ্যে একটি ও প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না! আত্রাইয়ে ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও এইচএসসি-২০২৬ ব্যাচের বিদায় অনুষ্ঠিত মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার পুকুরে ভাসছিল ৮ মাসের সন্তান, পাড়ে বসে ছিলেন মা গভীর রাতে বিধবা নারীর ঘরে ইমাম ধরা মাদকসেবনের দায়ে রাজশাহীতে যুবকের ৭ দিনের কারাদণ্ড বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী সাজিদ হত্যা: আসামি ইশতিয়াক গ্রেফতার মান্দায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা কাচ্চি ডাইনের রান্নাঘরে ইঁদুরের মলমূত্র, নষ্ট চাল দিয়ে তৈরি হয় খাবার রাসিক প্রশাসকের সঙ্গে ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, লক্ষ্যমাত্রা ৬৬ হাজারের বেশি শিশু দোয়ারাবাজারে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ কুমিল্লায় ধর্ষণ থেকে বাঁচতে প্রতিবন্ধী যুবককে গলা কেটে হত্যা টাঙ্গাইলে হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর মরদেহ উদ্ধার লক্ষ্মীপুরে মা ও ৩ মেয়ে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন নগরীর পবা ও কাশিয়াডাঙ্গা থানায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার মোহনপুরে আম পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষে ব্যবসায়ী নিহত ইরানকে বাদ দিতে পাতানো ম্যাচের অভিযোগ, মুখ খুললেন অস্ট্রিয়া কোচ নিষিদ্ধ ছাত্রলীগ নেতার শ্বশুরবাড়িতে সারজিস ও নাসীরুদ্দীন

গুছিয়ে কথা বলতে পারাও গুণ, সেই শিক্ষা দেওয়া যায় ছোট থেকে

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৬ ০৭:২৯:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৬ ০৭:২৯:৫৯ অপরাহ্ন
গুছিয়ে কথা বলতে পারাও গুণ, সেই শিক্ষা দেওয়া যায় ছোট থেকে ছবি: সংগৃহীত
শিক্ষকতা থেকে নানা ধরনের পেশা রয়েছে যেথানে গুছিয়ে কথা বলতে পারা খুবই গুরুত্বপূর্ণ। মনের ভাব সুন্দর ভাষায় প্রকাশ করার গুণ, কারও জন্মগত হয়, আবার দীর্ঘ অভ্যাসে তা আয়ত্তও করা যায়।

ছোটরা আধো আধো করে কোনও কথা বললে তা সুন্দর লাগে। তবে তারা যাতে মনের কথা গুছিয়ে বলতে পারে, সে ব্যাপারে উৎসাহিত করা যায় ছোট থেকেই। এই ধরনের দক্ষতা ছোট থেকেই যাতে প্রকাশ পায় সেই জন্য স্কুলে গল্প বলা, নাটক, আবৃত্তি, একটু বড় হলে, বিতর্কের মতো নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্তানকে ভবিষ্যতের সুবক্তা করার পরিবেশ তৈরি করা যায় বাড়িতেই।

আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলা: কথা বলার সময় বলার ভঙ্গি, দৃষ্টি, শারীরি ভাষায় আত্মবিশ্বাস থাকা জরুরি। আয়নার সামনে খুদেকে দাঁড়িয়ে কথা বলার জন্য উৎসাহিত করা যেতে পারে। তার প্রিয় খাবার, খেলনা, যে কোনও বিষয় নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে এক মিনিট বলে যেতে বলুন। প্রথম দিকে সে হয়তো কথা খুঁজে পাবে না। অসংলগ্ন বলবে। তবে তার ভুল না ধরিয়ে তাঁকে বলতে দিন। ধীরে ধীরে কথা এমনি আসবে।

বড়রাও অংশ নিন: অবসর সময়ে কোনও একটি বিষয় নিয়ে খেলার ছলেই কথা বলার অভ্যাস করানো যেতে পারে। শুধু সন্তানকে বলতে না বলে, সকলেই এতে অংশ নিন। নানা রকম বিষয় ভেবে নিন। ছোটরা যেমন বলবে, বড়রাও বলবেন। অভিভাবেকরা কী ভাবে কথা বলছেন, তা ছোটরা সচেতন ভাবেই অনুসরণ করে।

ভাল শ্রোতা জরুরি: কেউ মন দিয়ে কথা শুনলে, বক্তার মধ্যেও সচেতনতা তৈরি হয়। ফলে পারিবারিক অনুষ্ঠান হোক বা ঘরোয়া আড্ডা, সন্তান যা বলতে চাইছে তা শোনা খুব জরুরি। বার বার ভুল না ধরিয়ে দিয়ে তাকে স্বতঃস্ফূর্ত ভাবে কবিতা বলা বা কোনও বিষয় নিয়ে বলায় উৎসাহ দেওয়া যেতে পারে।

রেকর্ড: কোনও একটি বিষয় কথা বলার সময় সেটি রেকর্ড করায় উৎসাহী করা যায়। নানা রকম মাইক্রোফোন পাওয়া যায়। এই ধরনের যন্ত্র থাকলে সে কথা বলতে উৎসাহী হবে। তা ছাড়া, রেকর্ড করলে নিজের কথাই নিজে শেনার সময় ভুল ধরতে পারবে।

গল্প বলা: গল্প বলার খেলার ব্যবস্থা করতে পারেন। ছোটদের স্ক্রিন টাইম বেড়ে যাওয়া নিয়ে বিস্তর অভিযোগ থাকে। তার সঙ্গে গল্প বলার খেলা শুরু করা যেতে পারে। সঙ্গী হতে পারেন বাবা, মা, বাড়ির অন্যেরা। কোনও একটি বিষয় নিয়ে গল্প শুরু করার পরে বানিয়ে বানিয়ে অন্যদেরও কয়েকটি লাইন জুড়তে হবে। এতে কল্পনাশক্তি যেমন বাড়বে, তেমনই ভেবে কথা বলার অভ্যাস রপ্ত হবে।

নানা ধরনের সাহিত্যের সঙ্গে তাদের পরিচয় করালে, গল্পের বই পড়ার অভ্যাস তৈরি হলে শিশুর চিন্তার পরিসর বাড়বে। ভাষায় দখল আসবে। তাই ছোট থেকে বাড়িতে পড়াশোনার পরিবেশ তৈরি করাও জরুরি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বাঘের মতো বিরল প্রজাতির ডোরাকাটা বিড়াল ঘিরে কৌতূহল

রাজশাহীতে বাঘের মতো বিরল প্রজাতির ডোরাকাটা বিড়াল ঘিরে কৌতূহল