ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুলের যাওয়া হলো না শিফার রাজশাহী থেকে জাপানে কর্মী নিয়োগ এবং সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা সকালে ঘুম থেকে উঠে চা-কফি খাওয়ার পরেই হৃৎস্পন্দন বাড়ছে! রাজশাহী পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ ও চারা বিতরণ আল-কায়েদা সম্পর্কিত জাতিসংঘের বক্তব্যের সপক্ষে কোনো তথ্য নেই: শামা ওবায়েদ জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে মহানগর ফুটবল দলের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নিরাপদ জীবন ও পরিবেশের জন্য অতি ঝুঁকিপূর্ণ কীটনাশক বন্ধের দাবি কৃষকদের বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণে ৩ যুবকের যাবজ্জীবন রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময় নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ পুঠিয়ায় নন্দনগাছী সড়কে ৩০০ গাছের চারা রোপণ রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা বাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মান্দায় মোবাইল কোর্টে চার প্রতিষ্ঠানকে জরিমানা গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উত্তরাঞ্চলের উচ্চশিক্ষায় নতুন দিগন্ত রাজশাহী বিভাগীয় উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন ও জনসেবার মান বাড়ানোর নির্দেশ বিভাগীয় কমিশনারের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী অবৈধভাবে সার মজুদ ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা

ফ্রান্সে বিমান বিধ্বস্ত, পাইলটসহ সব আরোহী নিহত!

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৬ ০৬:৫৫:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৬ ০৬:৫৫:১৫ অপরাহ্ন
ফ্রান্সে বিমান বিধ্বস্ত, পাইলটসহ সব আরোহী নিহত! ছবি: সংগৃহীত
ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলের ন্যান্সি শহরের উপকণ্ঠ টম্বলেন এলাকায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১১ জন নিহত হয়েছেন।

রোববার (২৮ জুন) স্থানীয় সময় বেলা ১১টার কিছু পর দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
 
বিমানটি একটি প্যারাস্যুট প্রশিক্ষণ প্রতিষ্ঠানের ছিল বলে জানা গেছে। দুর্ঘটনায় পাইলটসহ বিমানে থাকা ১১ জন নিহত হন। নিহতদের মধ্যে পাঁচজন প্রশিক্ষণার্থী এবং পাঁচজন প্রশিক্ষক ছিলেন বলে প্রশাসন জানিয়েছে।
 
বিমানটি ন্যান্সি-এসে অ্যারোড্রোম থেকে উড্ডয়নের পরপরই দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার পর ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 
 
এদিকে উদ্ধারকাজ নির্বিঘ্ন রাখতে ম্যুর্ত-এ-মোজেল অঞ্চলের বিমানবন্দরসংলগ্ন এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বার্তায় তারা সালভাদর আলেন্দে স্ট্রিট এলাকায় না যাওয়ার অনুরোধ জানিয়ে বলে, জরুরি সেবা ও আইনশৃঙ্খলা বাহিনীর যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে সবাইকে ঘটনাস্থল থেকে দূরে থাকতে হবে।
 
ম্যুর্ত-এ-মোজেল প্রিফেকচার এক বিবৃতিতে জানিয়েছে, এটি একটি বেসামরিক বিমান দুর্ঘটনা। পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় সমন্বয়ের জন্য বিভাগীয় অপারেশনাল সেন্টার চালু করা হয়েছে। প্রিফেক্ট ইভ সেগি ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার ও তদন্ত কার্যক্রম তদারকি করছেন।
 
দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। এ ঘটনায় তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সূত্র: দ্য ইনডিপেনডেন্ট, বিবিসি

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা

রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা