ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

হরমুজ প্রণালীর উপর ৩০ দিন পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে তেহরানের: আব্বাস আরাঘচি

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৬ ০৬:৪৯:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৬ ০৬:৪৯:৫৩ অপরাহ্ন
হরমুজ প্রণালীর উপর ৩০ দিন পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে তেহরানের: আব্বাস আরাঘচি ছবি: সংগৃহীত
আমেরিকার মউ স্বাক্ষরের পরও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রেখেছে ইরান। সে দেশের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, আরও ৩০ দিন হরমুজের নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে। সমস্ত বাধা দূর হওয়ার পরই ওই প্রণালী সম্পূর্ণ ভাবে খুলে দেওয়া হবে। উপসাগরীয় দেশগুলির সঙ্গে একটি নিরাপত্তা কাঠামো তৈরির আহ্বানও জানান তিনি। তাঁর কথায়, ‘‘এ বিষয়ে কাজ চলছে।’’ একই সঙ্গে তাঁর সতর্কতা, বাইরের কোনও দেশ বা শক্তির এই কাঠামো তৈরিতে হস্তক্ষেপ থাকবে না।

আরাঘচি বর্তমানে ইরাক সফরে রয়েছেন। বাগদাদে এক অনুষ্ঠানের ফাঁকে হরমুজ, আমেরিকার হামলা, নিরাপত্তা কাঠামো তৈরির বিষয় নিয়ে মুখ খোলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রী। তিনি বার বার জানান, আগামী ৩০ দিন হরমুজ প্রণালী ইরানের পূর্ণ তত্ত্বাবধান ও ব্যবস্থাপনার অধীনে থাকবে। হরমুজে নিরাপত্তা কাঠামো গঠন নিয়ে আরাঘচি বলেন, ‘‘এই দায়িত্বটি ইরানের উপর ন্যস্ত। এ বিষয়ে অন্য কোনও পক্ষ বা দেশের কোনও ভূমিকা নেই।’’ আরাঘচি মনে করেন, কোনও পক্ষের হস্তক্ষেপ এ বিষয়টিকে আরও জটিল করে তুলতে পারে।

সংঘর্ষবিরতি বহাল থাকলেও পশ্চিম এশিয়া এখনও অশান্ত। হরমুজের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখায় ইরানের উপর ক্ষুব্ধ আমেরিকা। তার মধ্যে হরমুজ প্রণালী পারাপারের সময় একাধিক পণ্যবাহী জাহাজে ইরানের হামলার পর পরিস্থিতি আরও জটিল হয়ে যায়। ইরানের দাবি, তাদের অনুমতি ছাড়া কখনওই কোনও ভাবে কোনও জাহাজ হরমুজ প্রণালী পার করতে পারবে না। শনিবার দক্ষিণ ইরানে হামলা চালায় মার্কিন বাহিনী। তার পর পরই ইরানের নৌ এবং বিমান সেনা যৌথ ভাবে হামলা চালিয়েছে কুয়েত, বাহরাইনে।

ইতিমধ্যেই ইরানকে হুঁশিয়ারি দিয়ে বার্তা দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর হুমকি, একটা সময়ের পর তাঁর দেশ আর সংযত থাকতে পারবে না। ইরানে যে কাজ তাঁরা শুরু করেছিলেন, তা সামরিক ভাবে শেষ করতে হবে। তা যদি হয়, ইরান দেশটির আর কোনও অস্তিত্বই থাকবে না। তার পরেই আমেরিকাকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরানও। মার্কিন হামলার সমালোচনা করে ইরানের গার্ড বাহিনী বিবৃতি দিয়ে বলেছে, ‘‘প্রতিশ্রুতি ভঙ্গ, চুক্তি ভঙ্গ করা এই আগ্রাসী শত্রুর সহজাত বৈশিষ্ট্য। ওরা রেভলিউশনারি গার্ডের কিছু পদক্ষেপের অজুহাত দিয়ে ইরানের পাঁচটি উপকূলীয় ঘাঁটিতে হামলা চালিয়েছে। এ বার থেকে নিয়ম ভাঙলে যে কোনও জাহাজের বিরুদ্ধে আগের চেয়ে আগের চেয়েও কঠোর পদক্ষেপ করা হবে। ভবিষ্যতে শত্রুর যে কোনও আগ্রাসনের বিধ্বংসী জবাব দেওয়া হবে।’’ তার পরেই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণের কথা জানান আরাঘচি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার