সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি হেলিকপ্টার দেশটির পূর্বাঞ্চলের রাস তানুরা এলাকায় রোববার (২৮ জুন) বিধ্বস্ত হয়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন।
সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে তদন্ত শুরু হয়েছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থার তথ্যমতে, হরমুজ প্রণালীর পশ্চিমে অবস্থিত রাস তানুরা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
এর আগে প্রায় চার মাস বন্ধ থাকার পর গত শুক্রবার রাস তানুরা টার্মিনাল থেকে আবারও অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) রফতানি কার্যক্রম শুরু করেছিল আরামকো।
সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানিয়েছে।
তবে দুর্ঘটনার বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি।

আন্তজার্তিক ডেস্ক