ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

ব্যাটিং ভুলে গিয়েছেন স্টোকস! দুই বছরে নেই কোনও সেঞ্চুরি

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ০৪:১৭:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ০৪:১৭:০০ অপরাহ্ন
ব্যাটিং ভুলে গিয়েছেন স্টোকস! দুই বছরে নেই কোনও সেঞ্চুরি ছবি: সংগৃহীত
ইয়ান বোথামের পর বেন স্টোকসকেই বলা হয়ে থাকে ইংল্যান্ডের সেরা অলরাউন্ডার। অনেকে অ্যান্ড্রু ফ্লিনটফের কথা বললেও স্টোকসের পরিসংখ্যান কিন্তু বর্তমান ইংল্যান্ড অধিনায়কের হয়েই কথা বলছে। জো রুটের পর তাঁর হাতেই তুলে দেওয়া হয় টেস্ট দলের ক্যাপ্টেনের দায়িত্ব। তবে ২০২৪ সাল থেক স্টোকসের পারফরম্যান্স বলছে, ব্যাট হাতে কিন্তু ব্যর্থ তিনি। 

গত কয়েক বছরে বেশ কয়েকবার ইনজুরি সমস্যায় ভুগেছেন স্টোকস। বেশ কয়েকবার অস্ত্রোপচারও হয়েছে তাঁর। সেই সময় পুনর্বাসনের মধ্য দিয়েও যেতে হয়েছিল তাঁকে। এই সময়কালে তিনি ব্যাটার হিসাবে খেলা চালিয়ে যান। যদিও তাঁর ব্যাটিং নজর কাড়তে  পারেনি। তবে, বোলিংয়ে স্টোকসের পারফরম্যান্স যথেষ্ট ভাল ছিল। চোট নিয়েও স্টোকস ২০২৪ সাল থেকে টেস্টে মাত্র ১০টি ম্যাচে বোলিং করেছেন এবং ২০টি উইকেট নিয়েছেন।

হেডিংলিতে প্রথম ইনিংসে স্টোকস করেছেন মাত্র ২০ রান। আসলে স্টোকস গত এক বছর ধরেই ব্যাট হাতে নিজেকে প্রমাণ করতে পারছেন না। চোটের জন্য সম্প্রতি ব্যাটিংয়ে পুরোপুরি মনোনিবেশ করেছিলেন ইংল্যান্ড অধিনায়ক। অপারেশন এবং পুনর্বাসনের পর তিনি আবার বোলিংও শুরু করেছেন। গত কয়েক বছরে, তিনি কেবল ব্যাটার হিসাবে দলে ছিলেন। কিন্তু শেষ শতক এসেছিল প্রায় দুই বছর আগে। এক্ষেত্রে স্টোকস অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেনকে পিছনে ফেলে দিয়েছেন।

২০২৪ সাল থেকে টেস্টে সেঞ্চুরি না করে সবচেয়ে বেশি ইনিংস খেলা ব্যাটারদের মধ্যে স্টোকস শীর্ষে রয়েছেন। এই সময়ে, তিনি ২৫টি ইনিংস খেলেছেন এবং ২৭.৪৩ গড়ে ৬৩১ রান করেছেন। এর মধ্যে পাঁচটি হাফ-সেঞ্চুরি রয়েছে। লাবুশেন এবং নিউজিল্যান্ডের টম ল্যাথাম এই সময়ের মধ্যে ২৪টি ইনিংস খেলেলেও সেঞ্চুরির দেখা পাননি। লাবুশেন ২৪ ইনিংসে ২৬.৭১ গড়ে ৫৬১ রান করেছেন এবং ল্যাথাম ২৪ ইনিংসে ২৬.৩৭ গড়ে ৬৩৩ রান করেছেন। এই সময়কালে লাবুশেন ছয়টি ও ল্যাথাম চারটি অর্ধশতক করেছেন। স্টোকস ২০২৩ সালের জুনে লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে তাঁর শেষ সেঞ্চুরিটি করেছিলেন। সেই ইনিংসে তাঁর রান ছিল ১৫৫। ২০২৪ সাল থেকে, বেন স্টোকস ভারতের বিপক্ষে ১১ ইনিংসে ব্যাট করে মাত্র একটি অর্ধশতক করেছেন।

২০২৪ সাল থেকে টেস্টে সেঞ্চুরি ছাড়া সবচেয়ে বেশি ইনিংস
বেন স্টোকস (ইংল্যান্ড)            ২৫  
মারনাস লাবুশানে (অস্ট্রেলিয়া) ২৪  
টম ল্যাথাম (নিউজিল্যান্ড)       ২৪  
দিমুথ করুনারত্নে (শ্রীলঙ্কা)     ২৩  

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩