ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীনগরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী যুবক গ্রেফতার সংবর্ধিত হলেন সাবেক এমপি লালু ও প্রশাসক জাকির দুর্গাহাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান ও বৃক্ষ রোপণ সিরাজগঞ্জে ১০ সন্তানের বাবা-মা, তবু জোটে না দুবেলা খাবার; ভাঙা ঘরে মৃত্যুর প্রহর গুনছেন দম্পতি মুদি দোকানির খাটের নিচে মিললো সরকারি চাল কারাগারে আসার ৮ দিনের মাথায় ছাদের কার্নিশ বেয়ে দেয়াল টপকে পালালো তরুণী বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতি নিয়ে সিদ্ধান্ত জানাল ফিফা রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নগ্ন অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পুলিশের হাতে আটক তরুণী রাজশাহী সরকারি পলিটেকনিকে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রিয়াঙ্কার চোপড়ার অন্তরঙ্গ ভিডিও ফাঁস বাংলাদেশি শিল্পীর গান শুনে মুগ্ধ এ আর রহমান প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির অভিযোগে নারী কারাগারে হরমুজে মাইন বিস্ফোরণে ধ্বংস তেলবাহী দু’টি ট্যাঙ্কার জর্ডনে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের জর্ডনে দু’টি সেনাঘাঁটিতে হামলা ইরানের বুনো বেড়ালের মতো চাহনি’, প্রিয়ঙ্কার নতুন ছবির ‘লুক’ প্রকাশ্যে আসতেই আলোচনা শুরু প্রতিবন্ধী দম্পতির কন্যাশিশুকে ধর্ষণচেষ্টা গভীর রাতে জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ৫ বাবার বাড়ি বেড়াতে গিয়ে নদীতে গোসলে নামেন বর্ণা, অতঃপর... শিশুসহ ভারতীয় নাগরিককে ‘বাংলাদেশি’ পরিচয়ে পুশ-ইনের চেষ্টা

চন্দ্রিমা থানার মেহেরচণ্ডি এলাকায় পিতাকে হত্যা: ছেলে রাকিব ঢাকায় গ্রেফতার

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৬ ০৬:৩৫:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৬ ০৬:৩৫:৩৬ অপরাহ্ন
চন্দ্রিমা থানার মেহেরচণ্ডি এলাকায় পিতাকে হত্যা: ছেলে রাকিব ঢাকায় গ্রেফতার চন্দ্রিমা থানার মেহেরচণ্ডি এলাকায় পিতাকে হত্যা: ছেলে রাকিব ঢাকায় গ্রেফতার
রাজশাহী নগরীতে পারিবারিক কলহের জেরে পিতা রেজাউল করিম (৬০) হত্যা মামলার প্রধান আসামি ছেলে (রাবি শিক্ষার্থী) মোঃ রাকিব উর রহমানকে (২২), গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (২৭ জুন) দিনগত রাত সোয়া ১২টায় র‌্যাব-৫ সদর কোম্পানি রাজশাহী ও র‌্যাব-৪ সিপিএসসি মিরপুর-১-এর যৌথ দল ঢাকার মিরপুর-১ এলাকার গ্রীনভিউ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
 
রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।

তিনি জানান, গত ২২ জুন সকালে রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডী দক্ষিণপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম স্ত্রী ও সন্তানদের নিয়ে ওই এলাকায় বসবাস করতেন।

ঘটনার দিন রাকিব চাকরির পরীক্ষা দেওয়ার জন্য ঢাকায় যাওয়ার কথা বলে বাবার কাছে টাকা চান। এ সময় টাকা নেওয়াকে কেন্দ্র করে রেজাউল করিম ও তার স্ত্রী আঞ্জুরা বেগমের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়| একপর্যায়ে রেজাউল করিম তার স্ত্রীকে মারধর করতে রাকিব বাড়ির উঠানে থাকা একটি মুন্ডুর দিয়ে বাবার মাথায় আঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত রেজাউল করিমকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী আঞ্জুরা বেগম বাদী হয়ে চন্দ্রিমা থানায় ছেলে রাকিবকে আসামি করে দণ্ডবিধির ৩০২ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন। 
ঘটনার পর থেকেই আসামিকে গ্রেফতারে অভিযান চালানো হয়। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে ঢাকার মিরপুর-১ এলাকার গ্রীনভিউ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে রাকিব উর রহমানকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতার রাকিব ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পরে তাকে মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা

সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা