ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শত বোতল ফেনসিডিলসহ নারী মাদক কারবারী গ্রেপ্তার ওয়ার্ড বিএনপি নেতার সহধর্মিণীর মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ ও জানাজায় অংশগ্রহণ নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার-৫ রাণীনগরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী যুবক গ্রেফতার সংবর্ধিত হলেন সাবেক এমপি লালু ও প্রশাসক জাকির দুর্গাহাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান ও বৃক্ষ রোপণ সিরাজগঞ্জে ১০ সন্তানের বাবা-মা, তবু জোটে না দুবেলা খাবার; ভাঙা ঘরে মৃত্যুর প্রহর গুনছেন দম্পতি মুদি দোকানির খাটের নিচে মিললো সরকারি চাল কারাগারে আসার ৮ দিনের মাথায় ছাদের কার্নিশ বেয়ে দেয়াল টপকে পালালো তরুণী বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতি নিয়ে সিদ্ধান্ত জানাল ফিফা রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নগ্ন অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পুলিশের হাতে আটক তরুণী রাজশাহী সরকারি পলিটেকনিকে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রিয়াঙ্কার চোপড়ার অন্তরঙ্গ ভিডিও ফাঁস বাংলাদেশি শিল্পীর গান শুনে মুগ্ধ এ আর রহমান প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির অভিযোগে নারী কারাগারে হরমুজে মাইন বিস্ফোরণে ধ্বংস তেলবাহী দু’টি ট্যাঙ্কার জর্ডনে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের জর্ডনে দু’টি সেনাঘাঁটিতে হামলা ইরানের বুনো বেড়ালের মতো চাহনি’, প্রিয়ঙ্কার নতুন ছবির ‘লুক’ প্রকাশ্যে আসতেই আলোচনা শুরু প্রতিবন্ধী দম্পতির কন্যাশিশুকে ধর্ষণচেষ্টা

আমিরপুর খেয়াঘাটে অতিরিক্ত মাশুল আদায়ে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাসিক প্রশাসকের

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৬ ০৬:২১:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৬ ০৬:২১:২৫ অপরাহ্ন
আমিরপুর খেয়াঘাটে অতিরিক্ত মাশুল আদায়ে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাসিক প্রশাসকের আমিরপুর খেয়াঘাটে অতিরিক্ত মাশুল আদায়ে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাসিক প্রশাসকের
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন নগরীর টি-বাঁধ সংলগ্ন আমিরপুর খেয়াঘাট সরেজমিনে পরিদর্শন করেছেন।

রবিবার (২৮ জুন) দুপুরে পরিদর্শনকালে তিনি নদী পারাপারকারী নৌকার যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং খেয়াঘাটে পারাপারের মাশুল আদায়ের বিষয়ে খোঁজখবর নেন।

পরিদর্শনের সময় রাসিক প্রশাসক সংশ্লিষ্টদের সরকার নির্ধারিত মাশুলের অতিরিক্ত অর্থ আদায় না করার নির্দেশ দেন। পাশাপাশি যাত্রী, পণ্য পরিবহন ও পশু পরিবহনে নির্ধারিত ফি আদায়ের নিয়ম যথাযথভাবে অনুসরণের আহ্বান জানান।

তিনি বলেন, খেয়াঘাটে যাত্রী বা পণ্য পরিবহনে কোনো ধরনের অনিয়ম কিংবা অতিরিক্ত মাশুল আদায়ের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, পদ্মা নদীর ওপারের নাগরিকরা দৈনন্দিন বিভিন্ন প্রয়োজনে রাজশাহী মহানগরীতে আসেন এবং তাদের এই খেয়াঘাট দিয়ে নদী পারাপার হতে হয়। তাই খেয়াঘাটের উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পদ্মার ওপারের চর মাঝারদিয়ার বাসিন্দারাও রাজশাহীর নাগরিক। তাদের জীবনমান উন্নয়নেও প্রয়োজনীয় কাজ করা হবে।

পরিদর্শনকালে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব মো. সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নুর-ই-সাঈদ, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা

সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা