ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭ নির্মেদ, নিখুঁত পেট-কোমর না থাকলেও পরা যায় সাঁতারের পোশাক সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

রুয়েটে ৭১ গবেষকের গবেষণা সম্পন্ন, সমাপনী অনুষ্ঠানে গবেষণার গুরুত্ব তুলে ধরলেন উপাচার্য

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৬ ০৬:০৭:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৬ ০৬:০৭:১৫ অপরাহ্ন
রুয়েটে ৭১ গবেষকের গবেষণা সম্পন্ন, সমাপনী অনুষ্ঠানে গবেষণার গুরুত্ব তুলে ধরলেন উপাচার্য রুয়েটে ৭১ গবেষকের গবেষণা সম্পন্ন, সমাপনী অনুষ্ঠানে গবেষণার গুরুত্ব তুলে ধরলেন উপাচার্য
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) অধীনে ৭১ জন গবেষকের গবেষণা কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে| এ উপলক্ষে রুয়েটের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে এক সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রবিবার (২৮ জুন) রুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ভবনের সেমিনার রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, প্রকৌশল শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও নতুন জ্ঞান সৃষ্টিতে গবেষণার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদেরও গবেষণায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ মোশারফ হোসেন, অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আব্দুল কাদের জিলানী, সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ নুরুল ইসলাম।

অনুষ্ঠানে রুয়েটের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক ও গবেষকরা উপস্থিত ছিলেন| পরে গবেষকরা তাদের সম্পন্ন করা গবেষণা কার্যক্রম ও ফলাফল নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

রুয়েট কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের গবেষণা কার্যক্রম প্রকৌশল ও প্রযুক্তি খাতে নতুন উদ্ভাবন এবং উচ্চশিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ