ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ দুই মাদক কারবারি আটক জয়পুরহাটে ৯২.৫৪ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তি গ্রেপ্তার পুঠিয়ায় মহাসড়কে বিসিবির কাভার্ড ভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ চুরির ঘটনায় আটক ৪ রাজশাহীতে মাদক কারবারী গ্রেফতার ৩, কারাদণ্ড ২ ​দুর্গাপুরে শিক্ষা-প্রতিষ্ঠানের মাঠ দখল করে ‘জামাই মেলা, বাণিজ্যের অভিযোগ পুঠিয়ায় ৫৬ পূজামণ্ডপে ৩৩ হাজার ৬০০ কেজি জিআর চালের ডিও বিতরণ চারঘাটে ছিনতাই হওয়া অটোভ্যানের মালামাল সহ গ্রেফতার ৩ রাজশাহীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে নকল অলিভ অয়েল জব্দ; ১০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেফতার অমিতাভ বচ্চনের থেকে পারিশ্রমিক ১ টাকা বেশি চাই! দাবি মেটার পরেই ছবির চুক্তিতে সই করেন নানা পটেকর? ‘হানিট্র্যাপে পড়ে’ নারীর কাছে বাবা, উদ্ধারে গিয়ে দিশেহারা ছেলে বিজিবির অভিযানে ৩৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ ৮ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, ৬৪ বছরের বৃদ্ধ গ্রেপ্তার স্বামীর ‘বদলে যাওয়া’ সইতে না পেরে ‘চরম সিদ্ধান্ত’ নিলেন গৃহবধূ রাস্তায় শিক্ষককে পেটানো সেই স্কুলছাত্র নিয়ে ‘বড় পদক্ষেপ’ নিলেন বাবা নরসিংদীতে পৃথক সড়ক দুঘর্টনায় শিশুসহ ৩ জনের মৃত্যু প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় যে কাণ্ড ঘটালেন কালু মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে-হালান্ড সীমান্তে আনা হলো ভারতীয় নারীর মরদেহ, শেষবার মাকে দেখলেন বাংলাদেশ থাকা মেয়ে ‘গভীর রাতে’ ধানক্ষেতে কীটনাশক স্প্রে, কৃষকের মাথায় হাত

রাতে বেশি কামড়ায়! শরীরে বহন করে অন্য প্রাণীর জিন! মশা নিয়ে যে ৫ তথ্য অবাক করবে

  • আপলোড সময় : ২৭-০৬-২০২৬ ১০:৩৭:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৬ ১০:৩৭:৩৫ অপরাহ্ন
রাতে বেশি কামড়ায়! শরীরে বহন করে অন্য প্রাণীর জিন! মশা নিয়ে যে ৫ তথ্য অবাক করবে রাতে বেশি কামড়ায়! শরীরে বহন করে অন্য প্রাণীর জিন! মশা নিয়ে যে ৫ তথ্য অবাক করবে
ডেঙ্গি-ম্যালেরিয়া নিয়ে আতঙ্ক সর্বত্র। বর্ষা এলেই মশা মারতে কামান দাগার প্রস্তুতি শুরু হয়ে যাবে। তাতেও যে ডেঙ্গি, ম্যালেরিয়া বা চিকুনগুনিয়া থেকে পরিত্রাণ মিলবে তা নয়। ক্ষুদ্র পতঙ্গটি নাজেহাল করে দিয়েছে গোটা বিশ্বকে। কী ভাবে মশককূলের নাশ হবে, সে নিয়ে মাথা ঘামাচ্ছেন দেশ-বিদেশের তাবড় গবেষকেরা। মশা নিয়ে মাথাব্যথা যতই থাক, এদের নির্মূল করা চাট্টিখানি কথা নয়। গবেষণা বলছে, পৃথিবীতে মানুষের আগমনের আগে থেকেই আছে মশা। ডাইনোসরেরা বিলুপ্ত হয়ে গিয়েছে, তবে মশা তার চরিত্র বদলে বিবর্তনের ধাক্কা সামলে ঠিক টিকে গিয়েছে। এদের এমন কিছু বৈশিষ্ট্য আছে, যা চমকে দেওয়ার মতোই।

রক্ত চুষেই ‘জ্বর’ আসে মশার!

মশার কামড়ে মানুষের জ্বর হয় ঠিকই। তবে রক্ত চুষে মশারও জ্বর আসে? ‘আমেরিকান মসকিউটো কন্ট্রোল’-এর গবেষকেরা জানাচ্ছেন, এটি ঠিক জ্বর নয়। মানুষের শরীরের উষ্ণ রক্ত পানের পরে মশার শরীরের তাপমাত্রা বাড়তে থাকে। তা এতটাই বাড়ে, যে মশার শরীরের কলকব্জা নষ্ট হতে থাকে। এই কারণে রক্ত খাওয়ার সঙ্গে সঙ্গেই স্ত্রী মশার শরীরে 'হিট শক প্রোটিন' তৈরি হয় যা তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং রক্ত সহজে হজম করায়।

মানুষের শ্বাসের গন্ধ পায় মশা

মশারা তাদের শিকার খুঁজে বার করে শরীরের তাপ ও গন্ধ শুঁকে। গবেষণা বলছে, মানুষের শরীরে গন্ধ, তাপমাত্রার বদল ও শ্বাসের সঙ্গে নির্গত কার্বন-ডাই অক্সাইডের গন্ধ পায় মশারা। প্রায় ৫০ মিটার দূর থেকে এই গন্ধ চিনতে পারে তারা।

রাতের বেলায় মশা বেশি কামড়ায়। এমনই দাবি করেছেন গবেষকেরা। শুধু রাতের বেলা বলে নয়, ‘আমেরিকান মসকিউটো কন্ট্রোল’-এর গবেষণায় আরও দাবি করা হয়েছে, যে চাঁদনি রাতে মশারা অধিক সক্রিয় হয়ে ওঠে। কারণ ব্যাখ্যা করে বলা হয়েছে, রাতের বেলার আর্দ্র পরিবেশে মশাদের সক্রিয়তা বাড়ে। তা ছাড়া চাঁদের আলো তাদের দিক নির্দেশে সহায়ক নয়। রাতের বেলায় মানুষের ত্বক থেকে নির্গত কিছু রাসায়নিক যেমন ল্যাকটিক অ্যাসিড ও অ্যামোনিয়া মশাদের আকর্ষণ করে বেশি। তাই রাতের দিকেই তাদের উৎপাত বেশি হয়।

‘ও’ গ্রুপের রক্ত বেশি পছন্দ

আপনার কি রক্তের গ্রুপ ‘ও’? তা হলে মশা আপনার প্রতি বেশি আকৃষ্ট হবে। গবেষণা বলছে, ‘ও’ গ্রুপের মানুষকে বেশি মশা কামড়ায়। তুলনায় কম কামড়ায় ‘এ’ গ্রুপের মানুষদের। ‘বি’ গ্রুপের প্রতিও কম আকৃষ্ট হয় মশককুল।

অন্য প্রাণীর জিন বহন করে

গবেষণা বলছে, ডাইনোসরের সময়েও ছিল মশা। প্রায় ১০ থেকে ১৩ কোটি বছর আগে তারাও দাপিয়ে বেড়াত। ডাইনোসর বিলুপ্ত হয়ে গিয়েছে, তবে মশারা বিবর্তনের ধাক্কা সামলে ঠিক টিকে গিয়েছে। গবেষকেরা জানাচ্ছেন, অন্য প্রাণীর রক্ত খাওয়ার সময়ে তার জিনও শরীরে বহন করতে পারে মশা। ঠিক যেমন দেখানো হয়েছিল জুরাসিক পার্ক সিনেমায়। ডিএনএ বা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড হল এমন এক জৈব, যা প্রত্যেক প্রাণীর বিষয়ে বিস্তর তথ্য বহন করে। স্ত্রী মশার শরীর থেকে পাওয়া রক্তের নমুনা পরীক্ষা করে দেখা গিয়েছে, যে প্রাণীদের রক্ত তারা খেয়েছে তাদের ডিএনএ রয়েছে সেই রক্তে। মশার শরীরে নিজস্ব রক্তও থাকে। তবে তা অন্য প্রাণীর মতো লাল নয়। মশার রক্তকে বলে হিমোলিম্ফ। তাদের রক্তে কোনও হিমোগ্লোবিন থাকে না। ফলে খালি চোখে মশার পেটে যে লাল রক্ত দেখা যায়, তা অন্য প্রাণীরই।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিসিবির ক্রিকেট দলের চুরি হওয়া মালামাল সহ গ্রেপ্তার ৪

রাজশাহীতে বিসিবির ক্রিকেট দলের চুরি হওয়া মালামাল সহ গ্রেপ্তার ৪