ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে প্রাণ গেলো ১৩ বছরের শিশুর আট বার্সা তারকায় সাজানো স্পেন, আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ রাখা আছে এটিএম, টাকা তুলে খামে ভরে ‘উপহার’ দিলে তবেই মিলবে খাবার! রেশনে আচমকা হাজির তলপতি বিজয় ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি

নওগাঁর মান্দায় এক নারী মাদককারবারি গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৭-০৬-২০২৬ ১০:০৬:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৬ ১০:০৬:২১ অপরাহ্ন
নওগাঁর মান্দায় এক নারী মাদককারবারি গ্রেপ্তার নওগাঁর মান্দায় এক নারী মাদককারবারি গ্রেপ্তার
নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে মাটির নিচে লুকিয়ে রাখা ৫০ লিটার চোলাই মদ ও মাদক বিক্রির নগদ ৮১ হাজার ৮০০ টাকাসহ ডলি রানী নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী সমোর সাহা ওরফে সুমন পালিয়ে যায়।

শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে উপজেলার ভারশোঁ ইউনিয়নের ঋষিপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার এসআই আশীষ কুমার সান্যালের নেতৃত্বে এসআই আবুল কালাম, এসআই মোকারম, এসআই নজরুল ইসলাম, এএসআই রবিউল এবং নারী কনস্টেবল আফরোজা খাতুনের সমন্বয়ে একটি দল ওই বাড়িতে অভিযান চালায়।

পুলিশ জানায়, তল্লাশিকালে বসতবাড়ির বারান্দায় মাটির নিচে গর্ত করে লুকিয়ে রাখা চারটি সাদা জার্কিন উদ্ধার করা হয়। জার্কিনগুলো থেকে মোট ৫০ লিটার চোলাই মদ জব্দ করা হয়। পরে ঘরের ভেতর তল্লাশি চালিয়ে ডলি রানীর শোবার ঘরের ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে মাদক বিক্রির নগদ ৮১ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে ও পলাতক আসামিকে ধরতে অভিযান চলছে। 

তিনি আরও বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক