ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে প্রাণ গেলো ১৩ বছরের শিশুর আট বার্সা তারকায় সাজানো স্পেন, আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ রাখা আছে এটিএম, টাকা তুলে খামে ভরে ‘উপহার’ দিলে তবেই মিলবে খাবার! রেশনে আচমকা হাজির তলপতি বিজয় ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি

ঝিনাইদহে ১০ দিনের ব্যবধানে উধাও ১০ গরু, উদ্বিগ্ন খামারিরা

  • আপলোড সময় : ২৭-০৬-২০২৬ ০৯:৫৮:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৬ ০৯:৫৮:৩৯ অপরাহ্ন
ঝিনাইদহে ১০ দিনের ব্যবধানে উধাও ১০ গরু, উদ্বিগ্ন খামারিরা ঝিনাইদহে ১০ দিনের ব্যবধানে উধাও ১০ গরু, উদ্বিগ্ন খামারিরা
ঝিনাইদহের কালীগঞ্জে একের পর এক গরু চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন খামারিরা। অনেক এলাকায় গ্রামবাসী রাত জেগে পালাক্রমে পাহারা দিচ্ছেন। গত ১০ দিনে তিনটি গ্রাম থেকে ১০টি গরু চুরির ঘটনা ঘটেছে। এ ছাড়া বিভিন্ন গ্রামে প্রায়ই মূল্যবান সম্পদ চুরির ঘটনাও ঘটছে। এমন পরিস্থিতিতে থানা পুলিশের কার্যকর টহল না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।

সর্বশেষ শুক্রবার (২৬ জুন) রাতে উপজেলার আগমুন্দিয়া গ্রামের সৈয়দ আলীর বাড়ি থেকে পাঁচটি গরু চুরি হয়ে যায়, যার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। একই রাতে পার্শ্ববর্তী বুজিডাঙ্গা মুন্দিয়া গ্রাম থেকেও একটি গরু চুরি হয়।

এর আগে ২০ জুন ভাতঘারা গ্রামের আব্দুস ছালামের বাড়ি থেকে দেড় লাখ টাকা মূল্যের একটি ষাঁড় গরু চুরি হয়। ১৫ জুন একই গ্রামের নায়েব আলীর চার লাখ টাকা মূল্যের তিনটি গরু চুরি করে নিয়ে যায় চোরেরা। ওই রাতেই একই গ্রামের আব্দুস সামাদের বাড়ি থেকে একটি ইঞ্জিনচালিত আলমসাধু গাড়িও চুরি হয়।

এরই মধ্যে ২৫ জুন রাতে ভাতঘারা গ্রামের মানুষ গরু চোর সন্দেহে তিনজনকে আটক করেন। পরে পুলিশ তাদের থানায় নিয়ে যায়। তবে তাদের বিরুদ্ধে গরু চুরির কোনো আলামত না পাওয়ায় ৫৪ ধারায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়। আটক তিনজনের বাড়ি পাশের বনখিদ্দা গ্রামে। আটকের পর তারা দাবি করেন, রাতে ডাবক্ষেতে যাওয়ার উদ্দেশ্যে ভাতঘারা গ্রামে এসেছিলেন।

ভাতঘারা গ্রামের কৃষক সাইফুল ইসলাম বলেন, চোর ঠেকাতে আমরা পালাক্রমে রাত জেগে পাহারা দিচ্ছি। পাহারা দেওয়ার সময় তিনজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু পুলিশের কোনো টহল দল কখনো গ্রামের দিকে আসে না।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, গরু চুরির বিষয়ে আমাদের কেউ আনুষ্ঠানিকভাবে অবহিত করেনি। তবে লোকমুখে বিষয়টি শোনার পর বাড়তি নজরদারির জন্য পুলিশ ক্যাম্পগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া গরু চোর সন্দেহে গ্রামবাসীর হাতে আটক তিনজনকে উদ্ধার করে থানায় আনার পর ৫৪ ধারায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। চুরি প্রতিরোধে পুলিশি টহলও বাড়ানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক