ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া

বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন অভিনেত্রী অধরা খান

  • আপলোড সময় : ২৭-০৬-২০২৬ ০৯:০৪:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৬ ০৯:০৪:১৪ অপরাহ্ন
বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন অভিনেত্রী অধরা খান বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন অভিনেত্রী অধরা খান
ফিফা বিশ্বকাপের উন্মাদনায় যখন মেতে উঠেছে গোটা বিশ্ব, সেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে দেশের শোবিজ অঙ্গনেও। ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী অধরা খান বিশ্বাস করেন, এবারের বিশ্বকাপের শিরোপা শেষ পর্যন্ত ব্রাজিলের হাতেই উঠবে।

নিজেকে ব্রাজিলের ‘অন্ধভক্ত’ বলে পরিচয় দেওয়া এই অভিনেত্রী জানান, ছোটবেলা থেকেই তিনি সেলেসাওদের সমর্থন করে আসছেন। তার সবচেয়ে প্রিয় ফুটবলার ব্রাজিলের তারকা স্ট্রাইকার নেইমার। তবে আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসির খেলাও তাকে সমানভাবে মুগ্ধ করে। 

অধরা বলেন, আমি ছোটবেলা থেকেই ব্রাজিলের ফ্যান। ব্রাজিলের অনেক কিংবদন্তি ফুটবলারের খেলা সরাসরি দেখার সুযোগ হয়নি। তবে পরিবারের সদস্যদের কাছ থেকে তাদের গল্প শুনেছি। পরে ইউটিউবে রোনালদো, রোনালদিনহো, কাফুসহ অনেক তারকার খেলা দেখে মুগ্ধ হয়েছি। আর পেলে আমার হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন। তাই সবসময়ই আমার সমর্থন ব্রাজিলের প্রতি।

বিশ্বকাপ উপলক্ষে ইতোমধ্যেই নিজেকে ব্রাজিলের রঙে সাজিয়েছেন অধরা। প্রতিদিনের ফ্যাশনে ব্রাজিলের পতাকার আদলে তৈরি পোশাক পরছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত প্রিয় দলের প্রতি সমর্থন জানিয়ে পোস্ট করছেন।

সাম্প্রতিক ম্যাচে ব্রাজিলের ৩-০ গোলের জয়ের পর তার উচ্ছ্বাস আরও বেড়ে যায়। সামাজিক মাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি দলের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন। পাশাপাশি মজার ছলে প্রতিপক্ষ ও আর্জেন্টিনা সমর্থকদেরও খোঁচা দিতে ভোলেননি।

বিশ্বকাপে ব্রাজিলের সম্ভাবনা নিয়ে অধরা বলেন, ব্রাজিল এবার দারুণ ছন্দে আছে। আমার বিশ্বাস, এবার তারাই বিশ্বকাপ জিতবে। দলের আগুন সামনে আরও বড় আকারে জ্বলে উঠবে। নেইমারকেও আমরা আরও ভয়ঙ্কর রূপে দেখতে পাব।

ক্যারিয়ারের প্রসঙ্গে অধরা খান জানান, তার অভিনীত বেশ কয়েকটি সিনেমা দর্শকদের সামনে এসেছে। এর মধ্যে রয়েছে ‘গিভ অ্যান্ড টেক’, ‘উন্মাদ’, ‘ঠোকর’, ‘বাটপার’ এবং ‘দ্য রাইটার’।

এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত দুটি নতুন সিনেমা,‘দখিন দুয়ার’, যা পরিচালনা করেছেন সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড এবং ‘ঋতুকামিনী’, যার পরিচালক জাহিদ হোসেন। দুটি ছবিতেই গল্পের অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। এছাড়াও তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘নায়ক’, ‘মাতাল’, ‘পাগলের মতো ভালোবাসি’ ও ‘সুলতানপুর’।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক