ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাতে বেশি কামড়ায়! শরীরে বহন করে অন্য প্রাণীর জিন! মশা নিয়ে যে ৫ তথ্য অবাক করবে ডাবের শাঁস দিয়েও বানানো যায় রকমারি মালাই কুলফি, রইল তিন ভিন্ন স্বাদের প্রণালী টাটকা কুমড়ো পাতার সঙ্গে চিংড়ির মিলমিশে তৈরি করুন ভাপা, গরমের সহজ রান্না নওগাঁর মান্দায় এক নারী মাদককারবারি গ্রেপ্তার সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৪৩ বস্তা টাকা ঝিনাইদহে ১০ দিনের ব্যবধানে উধাও ১০ গরু, উদ্বিগ্ন খামারিরা নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার মামাতো বোনকে তুলে নিয়ে একাধিকবার ধর্ষণ পুকুরে ডুবে মামা-ভাগনের মৃত্যু অভিনেত্রী ভাবনা ওমরাহ পালন করলেন বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন অভিনেত্রী অধরা খান মক্তবে আটকে রেখে শিশুকে ধর্ষণচেষ্টা মুয়াজ্জিনের তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ শীঘ্রই বিয়ের পিঁড়িতে টেলর সুইফ্‌ট ‘সন্ত্রাসবাদী’র তকমা দিয়েছিলেন! সেই বীরকেই নাকি চুম্বন করতে গিয়ে রক্তারক্তি কাণ্ড ঘটান কঙ্গনা? পস্তাতে হবে হুঁশিয়ারি ইরানের, আমেরিকার আক্রমণের জবাবে পশ্চিম এশিয়ার সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা! নাটোরে দুই বউয়ের ঝগড়ায় নিজেকে শেষ করে দিলেন স্বামী লজিং শিক্ষকের ধর্ষণে ১৫ বছরের মাদরাসা ছাত্রী অন্তঃসত্ত্বা ঘরের দরজা ভেঙে বিধবা নারীকে ধর্ষণ শাশুড়িকে ধর্ষণের অভিযোগে মেয়ের স্বামী গ্রেপ্তার

শীঘ্রই বিয়ের পিঁড়িতে টেলর সুইফ্‌ট

  • আপলোড সময় : ২৭-০৬-২০২৬ ০৮:৫৩:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৬ ০৮:৫৩:৪৭ অপরাহ্ন
শীঘ্রই বিয়ের পিঁড়িতে টেলর সুইফ্‌ট শীঘ্রই বিয়ের পিঁড়িতে টেলর সুইফ্‌ট
বিয়ের পিঁড়িতে টেলর সুইফ্‌ট? বিশ্বসঙ্গীতের আলোচিত তারকা টেলর এবং ফুটবল তারকা ট্র্যাভিস কেলসির বিয়ে নিয়ে জোর জল্পনা সর্বত্র। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, আগামী ২ জুলাই নিউ ইয়র্কে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে গোপনে বিয়ের অনুষ্ঠান সারতে পারেন এই তারকাজুটি।

৩ জুলাই, নাকি আয়োজন করা হতে পারে বিশাল এক সংবর্ধনা অনুষ্ঠানের। যেখানে উপস্থিত থাকতে পারেন প্রায় দু’হাজার অতিথি। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, গোপনীয়তা বজায় রাখতে কোনও ছাপানো নিমন্ত্রণপত্র পাঠানো হয়নি কাউকে। পরিবর্তে অতিথিদের সঙ্গে সরাসরি ফোনে যোগাযোগ করা হয়েছে বলেই খবর, যাতে অনুষ্ঠানের তথ্য বাইরে ফাঁস না হয়। আমন্ত্রিতদের সকলকেই নাকি গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করা হয়েছে।

এর আগে জানা গিয়েছিল, জুলাইয়ের প্রথম সপ্তাহেই গাঁটছড়া বাঁধার পরিকল্পনা করছেন টেলর ও ট্র্যাভিস। এক প্রতিবেদনে লেখা হয়েছিল, নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনকেই সম্ভাব্য ‘ভেন্যু’ হিসাবে বেছে নেওয়া হয়েছে। কারণ এত বড় আয়োজনেও সেখানে প্রয়োজনীয় নিরাপত্তা ও গোপনীয়তা বজায় রাখা সম্ভব।

বিয়ের প্রস্তুতির ইঙ্গিত মিলেছে অন্য সূত্রেও। খবর, ট্র্যাভিসের টিম ‘কানসাস সিটি চিফস’-এর কয়েক জন সহখেলোয়াড় নাকি ইতিমধ্যেই বিয়ের জন্য ম্যানহাটনের বিলাসবহুল হোটেলে ঘর সংরক্ষণ করেছেন।

এ ছাড়াও শোনা যাচ্ছে, ‘উইনিক প্রোডাকশনস’ নামে একটি সংস্থা ম্যাডিসন স্কোয়ার গার্ডেনের আশপাশে সাময়িক ভাবে রাস্তা বন্ধ রাখার এবং ভেন্যুর বাইরে একটি অস্থায়ী তাঁবু তৈরির অনুমতি চেয়ে আবেদন করেছে। এই পদক্ষেপ বিয়ের জল্পনাকে আরও উস্কে দিয়েছে।

তবে এখনও পর্যন্ত সুইফ্‌ট বা কেলসি, কেউই এই খবরের সত্যতা স্বীকার করেননি। তাঁদের প্রতিনিধিরাও সংবাদমাধ্যমের প্রশ্নের কোনও উত্তর দেননি। ফলে বিয়ের খবর নিয়ে অনুরাগীদের মধ্যে উত্তেজনা থাকলেও, আনুষ্ঠানিক ঘোষণা যত ক্ষণ না করা হচ্ছে তত ক্ষণ পুরো বিষয়টি জল্পনার পর্যায়েই রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার

নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার