ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুলের যাওয়া হলো না শিফার রাজশাহী থেকে জাপানে কর্মী নিয়োগ এবং সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা সকালে ঘুম থেকে উঠে চা-কফি খাওয়ার পরেই হৃৎস্পন্দন বাড়ছে! রাজশাহী পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ ও চারা বিতরণ আল-কায়েদা সম্পর্কিত জাতিসংঘের বক্তব্যের সপক্ষে কোনো তথ্য নেই: শামা ওবায়েদ জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে মহানগর ফুটবল দলের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নিরাপদ জীবন ও পরিবেশের জন্য অতি ঝুঁকিপূর্ণ কীটনাশক বন্ধের দাবি কৃষকদের বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণে ৩ যুবকের যাবজ্জীবন রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময় নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ পুঠিয়ায় নন্দনগাছী সড়কে ৩০০ গাছের চারা রোপণ রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা বাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মান্দায় মোবাইল কোর্টে চার প্রতিষ্ঠানকে জরিমানা গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উত্তরাঞ্চলের উচ্চশিক্ষায় নতুন দিগন্ত রাজশাহী বিভাগীয় উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন ও জনসেবার মান বাড়ানোর নির্দেশ বিভাগীয় কমিশনারের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী অবৈধভাবে সার মজুদ ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা

পস্তাতে হবে হুঁশিয়ারি ইরানের, আমেরিকার আক্রমণের জবাবে পশ্চিম এশিয়ার সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা!

  • আপলোড সময় : ২৭-০৬-২০২৬ ০৮:৪৩:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৬ ০৮:৪৩:৩৩ অপরাহ্ন
পস্তাতে হবে হুঁশিয়ারি ইরানের, আমেরিকার আক্রমণের জবাবে পশ্চিম এশিয়ার সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা! পস্তাতে হবে হুঁশিয়ারি ইরানের, আমেরিকার আক্রমণের জবাবে পশ্চিম এশিয়ার সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা!
ইরানে মার্কিন হামলার জবাবে পশ্চিম এশিয়ায় অবস্থিত আমেরিকান ঘাঁটিগুলি লক্ষ্য করে ফের হামলা শুরু করল তেহরান। শুক্রবার ইরানের উপকূলে একাধিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের গুদামে আকাশপথে হামলা চালিয়েছে আমেরিকার বাহিনী। তার জবাবে পশ্চিম এশিয়ার কিছু জায়গায় পাল্টা হামলা চালিয়েছে ইরানও। সে দেশের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজ়িজ়ি হুঁশিয়ারি দিয়েছেন ওয়াশিংটনকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগও তুলেছেন তিনি।

শনিবার আজ়িজ়ি বলেছেন, আমেরিকা যা করেছে, তার জন্য তাদের পস্তাতে হবে। পিছু হটতে হবে। তাঁর কথায়, ‘‘সমঝোতার আলোচনার মাঝে ফের আমেরিকা আক্রমণ করেছে ইরানকে। মার্কিন প্রেসিডেন্ট ব্যর্থ। তিনি দেখিয়ে দিয়েছেন, সংঘর্ষবিরতির প্রতি তাঁর কোনও দায়বদ্ধতা নেই। সংঘর্ষবিরতির এই বেপরোয়া লঙ্ঘন প্রতি বারের মতো এ বারও আমেরিকাকে পিছু হটতে এবং পস্তাতে বাধ্য করবে। দোষারোপের খেলা আর কাজ করবে না।’’

বিতর্কের সূত্রপাত গত বৃহস্পতিবার। হরমুজ় প্রণালীতে ওমান উপকূলের কাছে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে হামলা হয়। আমেরিকার দাবি, সংঘর্ষবিরতি লঙ্ঘন করে হামলা চালিয়েছে ইরান। কিন্তু তেহরান এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের পাল্টা দাবি, মার্কিন অবরোধ তুলে নেওয়ার শর্ত ভুলে গিয়ে জাহাজে হামলা চালিয়েছে আমেরিকাই। পারস্পরিক এই দোষারোপের মধ্যে ইরান ঘোষণা করে, হরমুজ়ের উপর তারা ফের নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। তার পরেই ইরানের উপকূলীয় এলাকায় হামলা চালায় আমেরিকা।

পশ্চিম এশিয়ায় দায়িত্বপ্রাপ্ত আমেরিকার সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ড শুক্রবার ইরানে হামলার কথা জানিয়েছে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানিয়েছেন, স্বাক্ষরিত মউ-এর শর্তগুলি যে ভাবে বাস্তবায়িত হচ্ছে, তা নিয়ে ইরানের কোনও আপত্তি থাকলে তারা ফের আলোচনায় বসতে পারে। ফোনে কথা বলতে পারে। কিন্তু হিংসার জবাব হিংসার মাধ্যমেই দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছেন ভান্স। এর পর পাল্টা হুঁশিয়ারি এল ইরান থেকেও। তবে ইরান কোথায় কোথায় হামলা চালিয়েছে, তাতে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। আমেরিকাও তা নিয়ে কোনও মন্তব্য করেনি।

ইরানের সঙ্গে মউ-এ ভার্চুয়াল মাধ্যমে স্বাক্ষর করেছিলেন ট্রাম্প। সেখানে ১৪ দফা শর্তের কথা বলা হয়েছিল। আগামী ৬০ দিনের জন্য সংঘর্ষবিরতিতেও রাজি হয়েছিল ইরান ও আমেরিকা। গত সপ্তাহে দুই দেশের প্রতিনিধি সুইৎজ়ারল্যান্ডে বৈঠক করে। তবে সংঘাতের জট কাটছে না।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা

রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা