ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে প্রাণ গেলো ১৩ বছরের শিশুর আট বার্সা তারকায় সাজানো স্পেন, আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ রাখা আছে এটিএম, টাকা তুলে খামে ভরে ‘উপহার’ দিলে তবেই মিলবে খাবার! রেশনে আচমকা হাজির তলপতি বিজয় ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি

ফোনে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা

  • আপলোড সময় : ২৭-০৬-২০২৬ ০৭:৫৫:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৬ ০৭:৫৫:২৪ অপরাহ্ন
ফোনে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা ফোনে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা
কুমিল্লার লালমাই উপজেলায় মোবাইল ফোনে ডেকে নিয়ে বাহার (৩০) নামে এক যুবককে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। একই সঙ্গে ঘটনার রহস্য উদঘাটনে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

শনিবার (২৭ জুন) সকালে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুর পূর্বপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত বাহার ওই এলাকার বাসিন্দা রশিদ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে প্রতিবেশী রাসেলের স্ত্রী ঝুমু মোবাইল ফোনে বাহারকে ডেকে নেন। পরে তিনি ঘটনাস্থলে গেলে ধারাল অস্ত্র দিয়ে তার গলা কেটে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। কিছু সময় পর স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

সংবাদ পেয়ে লালমাই থানা পুলিশের সদস্যরা মরদেহ উদ্ধার করেন। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। হত্যাকাণ্ডের পর এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থান নেয়। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ বলছে, হত্যার পেছনের কারণ জানতে বিভিন্ন দিক গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং আলামত সংগ্রহের কাজ চলছে।

এ বিষয়ে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের তথ্য-উপাত্তের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ উদঘাটন এবং ঘটনায় জড়িত অন্য কেউ থাকলে তাদেরও আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক