ঢাকা , বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক কারবারী রাম গ্রেফতার ঝড়ে বিপর্যস্ত মনোহরগঞ্জ, ৩৬ ঘন্টায়ও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ আশরাফুল মাখলুকাত হওয়ার প্রকৃত অর্থ ৩০-এর পর এই এক ভিটামিনেই কমতে পারে ডিমেনশিয়ার ঝুঁকি! রিয়ালের ঘরে বিরল জয় বায়ার্নের, লিসবনকে হারাল আর্সেনাল স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়লো ৬৫৯০ টাকা হৃদ্‌রোগ ঠেকাতে হাতিয়ার হয়ে উঠতে পারে টুথব্রাশ! রাজশাহীতে শিলাবৃষ্টিতে আম ও ফসলের ব্যাপক ক্ষতি পর্যটন শিল্পের উন্নয়নের সমন্বিত উদ্যোগ ও কৌশলগত রূপরেখা রয়েছে: প্রধানমন্ত্রী যাকাতের টাকা চুরি হলে যা করবেন নৈশপ্রহরীর বাড়িতে ডাকাতি, নারীকে হত্যা করে টাকা-স্বর্ণালংকার লুট যুক্তরাষ্ট্র–ইসরায়েল ‘শোচনীয় পরাজয়’ বরণ করেছে: রাশিয়া আম পাড়তে গিয়ে পেটে রড ঢুকে শিশুর মৃত্যু চার বার বিয়ে, সাত বার প্রেম, তবু অতৃপ্ত জেনিফার! মুন্সীগঞ্জে পরিত্যক্ত ঘরে ১৩ ঘোড়া জবাই সন্ত্রাসবিরোধী সংশোধন বিল-২০২৬ সংসদে পাস, নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম ধর্ষণের পর চাপে ফেলে সাহিদাকে বিয়ে করেন মোনাইদ রাজশাহী মহানগরীতে হেরোইন ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ২ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত চাঁপাইনবাবগঞ্জে এর শিবগঞ্জে ট্রলি উল্টে ১ জন নিহত

খান বাহাদুর আহছানউল্লা ব্যক্তি নন, প্রতিষ্ঠান: ড. ফজলুল হক

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ০৩:২৬:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ০৩:২৬:০৬ অপরাহ্ন
খান বাহাদুর আহছানউল্লা ব্যক্তি নন, প্রতিষ্ঠান: ড. ফজলুল হক খান বাহাদুর আহছানউল্লা ব্যক্তি নন, প্রতিষ্ঠান: ড. ফজলুল হক
খান বাহাদুর আহছানউল্লা কেবল একজন ব্যক্তি নন, তিনি ছিলেন একটি প্রতিষ্ঠান। তিনি সমগ্র বিশ্বের সম্পদ বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সাবেক ডিন ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. মো. ফজলুল হক।

সোমবার (২৩ জুন) সকালে নিউ গভ. ডিগ্রি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আয়োজনে 'শিক্ষা ও সাহিত্য ক্ষেত্রে খান বাহাদুর আহছানউল্লা'র অবদান' শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

তিনি আরো বলেন, খান বাহাদুর বিস্তৃত চিন্তার এক সিংহ পুরুষ ছিলেন। সাহিত্যিক হিসাবে তিনি যেমন অনবদ্য ছিলেন তেমনি শিক্ষাখাতে তাঁর যে চিন্তাচেতনা তা ছিল দূরদর্শী। বর্তমান সময়ে আমরা নাম ছাড়া রোল নাম্বার ব্যবহার খাতা মূল্যায়ন করছি তা তারই প্রবর্তন করা পদ্ধতি। মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের কলেজে ভর্তির সুযোগ তৈরি, স্কুল-কলেজে মৌলবির পদ সৃষ্টি, মুসলিম শিক্ষার্থীদের জন্য আলাদা পাঠ্যক্রম তৈরিসহ মুসলিম শিক্ষায় তার অবদান অনস্বীকার্য।

তিনি আরো বলেন, একদিকে তিনি যেমন মুসলিম স্কলার ছিলেন অন্যদিকে ছিলেন অসাম্প্রদায়িক চিন্তার এক চূড়ান্ত দৃষ্টান্ত। প্রথম বিশ্বযুদ্ধের সময়ে শান্তিরক্ষায় এবং যুদ্ধ বন্ধের জন্য সর্বাত্মক চেষ্টা চালান তিনি ও তৎকালীন উপমহাদেশের মনীষীরা। ইংরেজ শাসন আমলে তিনি সমকালীন বিপ্লবীদের সাথে নিয়ে দেশ সংস্কারে ব্যাপক ভূমিকা রাখেন। 

বর্তমান প্রেক্ষাপট তুলে ধরি তিনি আরো বলেন, খান বাহাদুরের উত্তরসূরিরা জুলাই বিপ্লবে তাঁর আদর্শের প্রতিফলন ঘটিয়েছে। এখন তাদের দায়িত্ব অনেক। বৈষম্যমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠায় তাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। 

সেমিনারে বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. আবুল কালামের সভাপতিত্বে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর কালাচাঁদ শীল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মো. মতিউর রহমান, সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ইব্রাহিম হোসেন, সম্পাদকের বক্তব্য রাখেন ড. মো. রাশেদ করিম। 

এ সময় বিভিন্ন বিভাগীয় প্রধান, শিক্ষকসহ চার শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।  

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীতে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক কারবারী রাম গ্রেফতার

নগরীতে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক কারবারী রাম গ্রেফতার