ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্তবে আটকে রেখে শিশুকে ধর্ষণচেষ্টা মুয়াজ্জিনের তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ শীঘ্রই বিয়ের পিঁড়িতে টেলর সুইফ্‌ট ‘সন্ত্রাসবাদী’র তকমা দিয়েছিলেন! সেই বীরকেই নাকি চুম্বন করতে গিয়ে রক্তারক্তি কাণ্ড ঘটান কঙ্গনা? পস্তাতে হবে হুঁশিয়ারি ইরানের, আমেরিকার আক্রমণের জবাবে পশ্চিম এশিয়ার সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা! নাটোরে দুই বউয়ের ঝগড়ায় নিজেকে শেষ করে দিলেন স্বামী লজিং শিক্ষকের ধর্ষণে ১৫ বছরের মাদরাসা ছাত্রী অন্তঃসত্ত্বা ঘরের দরজা ভেঙে বিধবা নারীকে ধর্ষণ শাশুড়িকে ধর্ষণের অভিযোগে মেয়ের স্বামী গ্রেপ্তার ৩ দিন ধরে সীমান্তের শুন্য রেখা থেকে মাটি কেটে নিচ্ছেন ভারতীয়রা, উদ্বিগ্ন স্থানীয়রা ফোনে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা নাটোরে রেললাইনে বসে মোবাইলে কথা বলছিলেন মধু, অতঃপর... ধূমপানে মুরুব্বিদের বাধা, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ ধানের নতুন তিন জাত উদ্ভাবন প্রথম বিদেশ সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ইট বেঁধে কুকুরকে নদীতে ছুঁড়ে ফেলার ভিডিও প্রধানমন্ত্রীর নজরে, দিলেন যে নির্দেশ Copied from: https://rtvonline.com/ শারীরিক প্রতিবন্ধী শিশু রাইয়ানের পাশে আতাউর রহমান ফাউন্ডেশন, উপহার পেল হুইলচেয়ার এইচএসসির প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর ফুলবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসি সভা ঠাকুরগাঁওয়ে টাঙ্গনের স্রোতে নিভে গেল এক শিশুর প্রাণ, এসএসসি পরীক্ষার্থী এখনও নিখোঁজ

ধানের নতুন তিন জাত উদ্ভাবন

  • আপলোড সময় : ২৭-০৬-২০২৬ ০৭:৪৬:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৬ ০৭:৪৬:৩৪ অপরাহ্ন
ধানের নতুন তিন জাত উদ্ভাবন ধানের নতুন তিন জাত উদ্ভাবন
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) বাস্তবায়নাধীন ‘নতুন ৬টি আঞ্চলিক কার্যালয় স্থাপনের মাধ্যমে স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণাগার উন্নয়ন (এলএসটিডি)’ প্রকল্প দেশের ধান গবেষণায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। 

প্রকল্পের আওতায় ইতোমধ্যে ব্রি ধান-১১৬, ব্রি ধান-১১৭ ও ব্রি হাইব্রিড ধান-১০ এই তিনটি নতুন ধানের জাত উদ্ভাবন ও অবমুক্ত করা হয়েছে, যা বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লবণাক্ত ও জলাবদ্ধ এলাকায় ধানের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শনিবার(২৭ জুন) গাজীপুরে ব্রি মিলনায়তনে অনুষ্ঠিত ‘প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি ২০২৫-২৬ এবং কর্মপরিকল্পনা ২০২৬-২৭’ শীর্ষক কর্মশালায় এসব তথ্য তুলে ধরা হয়।

কর্মশালায় জানানো হয়, চলতি অর্থবছরে প্রকল্পের আওতায় নতুন করে ১০ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। পাশাপাশি গ্রামগুলোতে প্রদর্শনী প্লট, কৃষক প্রশিক্ষণ, আধুনিক কৃষিযন্ত্রের ব্যবহার এবং গবেষক-কৃষকের সরাসরি সংযোগ জোরদারের মাধ্যমে প্রযুক্তি সম্প্রসারণ কার্যক্রম আরো শক্তিশালী করা হয়েছে। আউশ, আমন ও বোরো মৌসুমে স্থাপিত রাইস গার্ডেন কৃষকদের আধুনিক প্রযুক্তি গ্রহণে ইতিবাচক ভূমিকা রাখছে।

কৃষি মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) ড. রাশিদা ফেরদৌস প্রধান অতিথির বক্তব্যে বলেন, এলএসটিডি প্রকল্পের মাধ্যমে অর্জিত গবেষণালব্ধ প্রযুক্তি মাঠপর্যায়ে সম্প্রসারণের ফলে ধানের উৎপাদনশীলতা ও কৃষকের লাভ বৃদ্ধি পাবে। একই সঙ্গে ভবিষ্যৎ গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন এবং কৃষিনীতি প্রণয়নেও এ প্রকল্পের অর্জন কার্যকর ভূমিকা রাখবে।

সভাপতির বক্তব্যে ব্রি’র মহাপরিচালক (রুটিন দায়িত্ব) আফসারী খানম বলেন, স্থানীয় পরিবেশভিত্তিক গবেষণা, স্থানীয় জার্মপ্লাজম সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তি সম্প্রসারণে প্রকল্পটি ইতোমধ্যে উলে¬খযোগ্য সাফল্য অর্জন করেছে। নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের লক্ষ্য সফলভাবে বাস্তবায়নের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

কর্মশালায় প্রকল্প পরিচালক ড. মো. আনোয়ার হোসেন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ও আগামী বছরের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। উন্মুক্ত আলোচনায় প্রকল্পের অর্জন, চ্যালেঞ্জ, ভবিষ্যৎ অগ্রাধিকার এবং সময়মতো বাস্তবায়নের কৌশল নিয়ে মতবিনিময় করেন বিজ্ঞানী, কর্মকর্তা, কৃষক প্রতিনিধি ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

তিনি জানান, এলএসটিডি প্রকল্পের আওতায় ইতোমধ্যে তিনটি নতুন ধানের জাত ব্রি ধান-১১৬, ব্রি ধান-১১৭ এবং ব্রি হাইব্রিড ধান-১০ উদ্ভাবন ও অবমুক্ত করা হয়েছে। যা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লবণাক্ত এবং জলাবদ্ধ জমিতে ধানের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষার আলো ছড়িয়ে অবসরে আনিকা ফারজানা, বিদায় জানাল কলেজ পরিবার

শিক্ষার আলো ছড়িয়ে অবসরে আনিকা ফারজানা, বিদায় জানাল কলেজ পরিবার