ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবস: ১০০ গুণী শিক্ষককে জাতীয় সম্মাননা আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী ও জুবাইদার ছবি শেয়ার মার্কিন দূতাবাসের জীবনের পড়ন্ত বেলায় কোরআন শিখছেন ৪২ প্রবীণ ফেসবুকের ভিডিওতে তিন মাস পর নিখোঁজ স্ত্রীকে ফিরে পেলেন স্বামী রূপগঞ্জে বন্ধুকে আটকে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ রাজশাহীতে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মদ্যপ পরিচালকের দরজায় ধাক্কা, আতঙ্কে রাত কাটিয়েছিলেন স্বরা স্বামীর পরকীয়ার খবর জেনেও ১২ বছর সংসার টিকিয়েছিলেন জিনাত আমান তৈরি পোশাক খাতের প্রবৃদ্ধিতে বাড়ল রপ্তানি আয় ভোলার গ্যাসে নতুন সম্ভাবনা, জাতীয় গ্রিডে যুক্ত করার উদ্যোগ ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, গ্রেপ্তার ১ হাজার ৭৪৭ ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাদক ও জুয়াবিরোধী সমাবেশ,সামাজিক প্রতিরোধের আহ্বান পুলিশ সুপারের সিংড়ায় পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ নিধনের অভিযোগ মহানগরীজুড়ে মাদক কারবারি সহ গ্রেপ্তার ২৫ চলনবিলে ৫০ বক উদ্ধার, ৩ শিকারির জেল-জরিমানা রাজশাহী সীমান্তে ভারতীয় মাদক জব্দ কড়া নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়াম বহর কন্ডাক্টরের ভূমিকায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, নারীদের দিলেন বিনামূল্যে বাসের টিকিট জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে ১০ অক্টোবর দিল্লিতে বিক্ষোভের ডাক

শারীরিক প্রতিবন্ধী শিশু রাইয়ানের পাশে আতাউর রহমান ফাউন্ডেশন, উপহার পেল হুইলচেয়ার

  • আপলোড সময় : ২৭-০৬-২০২৬ ০৭:৩৬:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৬ ০৭:৩৬:৫৯ অপরাহ্ন
শারীরিক প্রতিবন্ধী শিশু রাইয়ানের পাশে আতাউর রহমান ফাউন্ডেশন, উপহার পেল হুইলচেয়ার শারীরিক প্রতিবন্ধী শিশু রাইয়ানের পাশে আতাউর রহমান ফাউন্ডেশন, উপহার পেল হুইলচেয়ার
সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় এবার শারীরিক প্রতিবন্ধী এক শিশুর পাশে সহায়তার হাত বাড়িয়ে দিল আতাউর রহমান ফাউন্ডেশন।

রাজশাহী সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৮ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী শিশু রাইয়ান বাবুর জন্য একটি হুইলচেয়ার উপহার দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে সীমিত সামর্থ্যের মধ্যে সন্তানকে লালন-পালন করে আসছিলেন তার মা আশা।

জানা গেছে, চলাফেরায় সমস্যার কারণে রাইয়ানের জন্য একটি হুইলচেয়ারের প্রয়োজন ছিল। কিন্তু আর্থিক সংকটের কারণে তার পরিবারের পক্ষে সেটি সংগ্রহ করা সম্ভব হচ্ছিল না। স্থানীয়ভাবে ডাব বিক্রেতা হিসেবে পরিচিত ‘খালা’ নামের এক নারীর মাধ্যমে বিষয়টি নজরে আসে।

পরে মানবিক উদ্যোগ নিয়ে আতাউর রহমান ফাউন্ডেশন শিশুটির জন্য একটি হুইলচেয়ারের ব্যবস্থা করে। ফাউন্ডেশনের চেয়ারম্যান ইমাজ উদ্দিন মন্ডল নিজে উপস্থিত থেকে রাইয়ান বাবুর হাতে হুইলচেয়ারটি তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ১৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী তৌহিদুর রহমান সুইট, ১৫ নম্বর ওয়ার্ড সভাপতি শওকতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সহায়তা পেয়ে রাইয়ান বাবুর পরিবার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এই হুইলচেয়ারটি শিশুটির চলাফেরা ও দৈনন্দিন জীবনে অনেক স্বস্তি এনে দেবে।

মানবিক এই উদ্যোগ আবারও প্রমাণ করল-সমাজে এখনো এমন অনেক হৃদয়বান মানুষ আছেন, যারা অসহায় মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত