ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর...

ফুলবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসি সভা

  • আপলোড সময় : ২৭-০৬-২০২৬ ০৭:২০:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৬ ০৭:২০:৩৫ অপরাহ্ন
ফুলবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসি সভা ফুলবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসি সভা
দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে প্লানিং এ্যাডভোকেসি ও ওরিয়েন্টশন সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) সকাল ১১টায় পৌরসভা মিলনায়তনে আয়োজিত প্লানিং এ্যাডভোকেসি ও ওরিয়েন্টশন সভা সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ছামিউল ইসলাম।

পৌরকর্মচারী আশরাফ পরভেজের সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা মো. লুৎফুল হুদা চৌধুরী লিমন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সাজেদুল ইসলাম সাজু, পৌর ইন্সপেক্টর মো. মুরাদ হোসেন প্রমুখ।

       প্লানিং এ্যাডভোকেসি ও ওরিয়েন্টশন সভায় পৌরসভার ২৬জন স্বাস্থ্যকর্মী অংশ নেন।

উল্লেখ্য, ২৮ জুন রবিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ফুলবাড়ী পৌরসভার এলাকার ৬ থেকে ১১ মাস বয়সী ৫০০ শিশুকে ১টি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫ হাজার শিশুকে ১টি লাল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে।

এদিকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ্যাডভোকেসি ও কর্মপরিকল্পনা সভা আজ শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মপরিকল্পনা বিভাগের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সাজেদুল ইসলাম সাজুর সঞ্চালনায় আয়োজিত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে এ্যাডভোকেসি ও কর্মপরিকল্পনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান।

এছাড়াও বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুল হক বান্না, ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) মো. সিদ্দিকুর রহমান, এপিআই মো. খবির উদ্দিন প্রমুখ।

টিকা ক্যাম্পেইনে উপজেলার ৬ থেকে ১১ মাস বয়সী ১ হাজার ৭২০ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১৩ হাজার ৫০জন শিশুকে লাল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার